ওয়াশিং মেশিনে জুতা ধোয়ার সঠিক পদ্ধতি জানেন তো?

আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১০:২৪ এএম

আজকের ব্যস্ত জীবনে সময় বাঁচানো যেন এক ধরনের দক্ষতা। অফিস, পড়াশোনা, পরিবার সব সামলে অনেকেই এখন দৈনন্দিন কাজগুলো দ্রুত সারতে চান। এ জন্য জামাকাপড়ের পাশাপাশি জুতাও অনেকে তুলে দিচ্ছেন ওয়াশিং মেশিনে। কাজটি সহজ মনে হলেও, সব জুতা মেশিনে ধোয়া ঠিক নয়। আর ভুল পদ্ধতিতে ধুলে ক্ষতি হতে পারে জুতার। এমনকি নষ্ট হতে পারে আপনার প্রিয় ওয়াশিং মেশিনও।

সব জুতা কি মেশিনে ধোয়া যায়?

প্রথমেই জানা দরকার, সব ধরনের জুতা মেশিনে ধোয়ার জন্য ঠিক নাও হতো পারে। লেদার, সুয়েড বা সিল্কজাতীয় জুতা তো একেবারেই নয়। এতে জুতার রং ফিকে হয়ে যেতে পারে, উপাদান শক্ত বা বিকৃত হয়ে যেতে পারে।

তবে ক্যানভাস, স্পোর্টস শু বা সিনথেটিক উপাদানের জুতা তুলনামূলকভাবে মেশিনে ধোয়া যায়। তবুও সঠিক নিয়ম না মানলে এই জুতাগুলোরও ক্ষতি হতে পারে।

ধোয়ার আগে প্রস্তুতি নিন

জুতা সরাসরি মেশিনে ঢুকিয়ে দিলেই কাজ শেষ, এমনটা ভাবা ভুল। প্রথমেই জুতার ফিতা (লেস) ও ইনসোল খুলে ফেলুন। কারণ এগুলো আলাদা করে পরিষ্কার করলে ভালো থাকে এবং জুতার ভেতরের অংশও ঠিকমতো ধোয়া যায়।

যদি জুতার গায়ে কাদা বা জমাট ময়লা থাকে, তাহলে আগে শুকনো ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিন। এতে মেশিনের ভেতরে অতিরিক্ত ময়লা জমবে না। ইনসোল আলাদা করে হালকা সাবান পানিতে ধোয়া ভালো, কারণ মেশিনে দিলে এর আকার নষ্ট হতে পারে।

লন্ড্রি ব্যাগ ব্যবহার কেন জরুরি

জুতা কখনোই সরাসরি মেশিনে দেওয়া ঠিক নয়। একটি লন্ড্রি ব্যাগ বা বালিশের কভারের মধ্যে জুতা রেখে দিন। এতে ধোয়ার সময় জুতা মেশিনের দেয়ালে বারবার আঘাত করবে না, ফলে এর আকৃতি ঠিক থাকবে।

একই সঙ্গে মেশিনের ভারসাম্য রক্ষা করতেও সাহায্য করে এই পদ্ধতি। চাইলে জুতার সঙ্গে এক-দুটি পুরোনো তোয়ালে দিয়ে দিতে পারেন। এতে শব্দ কম হবে এবং ধোয়ার সময় ঝাঁকুনিও কম লাগবে।

সঠিক ডিটারজেন্ট বেছে নিন

জুতা ধোয়ার সময় ডিটারজেন্ট নির্বাচনেও সতর্কতা জরুরি। পাউডার ডিটারজেন্ট ব্যবহার করলে অনেক সময় জুতার গায়ে সাদা দাগ পড়ে যায়। তাই মাইল্ড লিকুইড ডিটারজেন্ট ব্যবহার করাই ভালো।

মেশিনের সেটিংসও ঠিকভাবে বেছে নিতে হবে। সবসময় ‘জেন্টল’ বা ‘ডেলিকেট’ মোডে মেশিন চালান এবং ঠান্ডা পানি ব্যবহার করুন। গরম পানি জুতার আঠা দুর্বল করে দিতে পারে। ফলে জুতার অংশ খুলে যাওয়ার ঝুঁকি থাকে।

ড্রায়ার ব্যবহার করবেন না

অনেকেই ধোয়ার পর জুতা দ্রুত শুকানোর জন্য ড্রায়ার বা স্পিন মোড ব্যবহার করেন। কিন্তু এটি জুতার জন্য সবচেয়ে ক্ষতিকর ধাপগুলোর একটি। এতে জুতার গঠন বদলে যেতে পারে। জুতা অনেক সময় শক্ত হয়ে যেতে পারে।

সবচেয়ে ভালো পদ্ধতি হলো, জুতা ধোয়ার পর হালকা ঝেড়ে ছায়াযুক্ত স্থানে রেখে শুকানো। সরাসরি রোদে দিলে রং ফিকে হয়ে যেতে পারে। তাই এ দিকেও খেয়াল রাখা প্রয়োজন।

মেশিন পরিষ্কার করুন

জুতা ধোয়ার পর অনেকেই একটি গুরুত্বপূর্ণ ধাপ এড়িয়ে যান, মেশিন পরিষ্কার করা। জুতার সঙ্গে থাকা ধুলাবালি, ময়লা বা ডিটারজেন্টের অবশিষ্টাংশ মেশিনের ভেতরে থেকে যেতে পারে।

তাই জুতা ধোয়ার পর মেশিনটি একবার খালি চালিয়ে নিন। এতে ভেতরের অংশ পরিষ্কার থাকবে এবং ভবিষ্যতে জামাকাপড় ধোয়ার সময় কোনো সমস্যা হবে না।

সচেতন হলেই ঝামেলা কম

ওয়াশিং মেশিনে জুতা ধোয়া সময় বাঁচাতে পারে। তবে এর জন্য দরকার সঠিক জ্ঞান ও সতর্কতা। কোন জুতা মেশিনে দেওয়া যাবে, কীভাবে দিতে হবে। এই বিষয়গুলো মাথায় রাখলেই জুতা থাকবে ভালো, মেশিনও চলবে দীর্ঘদিন।

ছোট কিছু নিয়ম মেনে চললেই দৈনন্দিন কাজ হয়ে উঠতে পারে আরও সহজ ও নিরাপদ।

ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
গরম পড়তে না পড়তেই যেন ত্বকের উপর বাড়তি চাপ শুরু হয়। রোদের তীব্রতা, ঘাম, ধুলো সব মিলিয়ে ত্বক হয়ে ওঠে ক্লান্ত। বাইরে একটু বেরোলেই মুখ লালচে হয়ে যায়। জ্বালা করে আবার কখনো কখনো চুলকানিও শুরু হয়। এটা...
ব্যস্ত জীবনে একটু স্বস্তির মুহূর্ত যেন সোনার হরিণ। সারাদিনের কাজের শেষে এক কাপ গরম চা অনেকটাই ক্লান্তি দূর করে দেয়। তবে সেই চা যদি হয় নিজের হাতে লাগানো গাছের পাতা থেকে তৈরি। তাহলে তার স্বাদ যেমন...
আগে বেড়াতে বা ছুটিতে গেলে অনেকেই পোষা প্রাণীকে বাড়িতে রেখে যেতেন। কিন্তু এখন সেই চিত্র দ্রুত বদলাচ্ছে। ক্রমেই বেশি মানুষ তাদের পোষা প্রাণীকে পরিবারের সদস্য হিসেবে দেখছেন। ফলে ভ্রমণের সময় তাদের রেখে...
যুক্তরাষ্ট্র-ইরানের সংঘাতে হরমুজ প্রণালিতে নিরাপত্তা উদ্বেগের কারণে এলএনজি সরবরাহ নভেম্বর পর্যন্ত বাতিল করেছে কাতার এনার্জি। এর আওতায় ইউরোপ ও এশিয়ার বেশ কিছু ক্রেতা দেশের কাছে এলএনজি সরবরাহ বন্ধ...
শিগগিরই প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে এই প্রত্যাশার কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ নেট মিটারিংয়ের মাধ্যমে জাতীয় গ্রিডে দিলে ইউনিটপ্রতি সাড়ে ১০ টাকা পাওয়া যাবে জানিয়ে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার এই প্রণোদনা ঘোষণা করে জ্বালানি বিভাগ।
দেশের অন্তত চারটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
লোডিং...

এলাকার খবর