জেনজি ফ্যাশনিস্তাদের সাজে নতুন ধারা  

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১০:১১ এএম

মেকআপের ধারা সব সময়ই পরিবর্তনশীল। একটা সময় খুব চড়া সাজের চল ছিল। এ ক’দিন আবার অল্প প্রসাধনী ব্যবহার করে নো মেকআপ লুক খুব চলেছে। 

তবে জেনজিরা এখন মেকআপ নিয়ে পরীক্ষা–নিরীক্ষা করতে পছন্দ করে। শিমারি ফ্রস্টেড আইলিড থেকে উইংড আইলাইনার কিংবা বোল্ড ক্যাট আইয়ের সঙ্গে রেড টিন্ট, তাদের সাজের ধারায় চলছে সবই। পারফেক্ট পার্টি-রেডি লুকের জন্য দেখে নিতে পারেন বলিউড অভিনেত্রীদের আলোচিত কয়েকটি সাজ-

ডার্ক থিমড লুক 

খুব রঙচঙে আর চাকচিক্যময় সাজ যদি আপনার ভালো না লাগে, বরং নিজেকে একটু ব্যতিক্রম হিসেবে তুলে ধরতে চান, তাহলে আলিয়া ভাটের মতো ডার্ক থিমে সাজিয়ে নিতে পারেন। এ সাজে আপনার ফেস ফিচার অনেক শার্প লাগবে।

এ সাজে ফেস ফিচার অনেক শার্প লাগবেমসৃণ আর কোমল বেজের জন্য আপনার প্রিয় প্রাইমারটি দিয়ে সাজ শুরু করুন। এর ওপর থাকুক ডিউয়ি ফাউন্ডেশনের স্তর। চেহারার কিনারাগুলোতে ব্রোঞ্জারের মাধ্যমে কিছুটা কনট্যুর করে নিন। কালারফুল টাচের জন্য মুখে লাগান কমলা রঙের ব্লাশ। বাদামি অথবা ন্যুড শেডের লিপস্টিক দিয়ে সম্পন্ন করুন।

পার্টি-রেডি গ্ল্যাম লুক

‘বাওয়াল’ খ্যাত অভিনেত্রী জাহ্নবী কাপুর সব সময়ই তাঁর সাজের জন্য প্রশংসিত হয়ে থাকেন। পার্টি মেকআপের জন্য জাহ্নবীর রূপালি শাড়ি আর ফ্রস্টেড মেকআপের এই লুকটির এক ঝলক দেখতেই পারেন।

পার্টি মেকআপের জন্য জাহ্নবীর রূপালি শাড়ি আর ফ্রস্টেড মেকআপের এই লুকটি দেখতে পারেনর‍্যাডিয়েন্ট ফাউন্ডেশনের সাথে উপযোগী প্রাইমার বেছে নিন। শাইনি ভাইব আনতে আপনার প্রিয় হাইলাইটারের কথা একদম ভুলে যাবেন না। ফ্রস্টেড ট্রেন্ডের জন্য চোখে পরতে হবে মেটালিক আইশ্যাডো; বেছে নিন শাইনি সিলভার অথবা গোল্ড শেড। গ্লিটারি লিপ গ্লস বা ন্যুড লিপস্টিকে সাজ সম্পন্ন করুন। 

টকটকে লিপস্টিকে র‍্যাডিয়েন্ট লুক  

দীপিকা পাড়ুকোনের এই লুক নিয়ে কম চর্চা হয়নি। মেকআপের বেজ সব সময় চকচকে আর উজ্জ্বল রাখতে ভালোবাসেন এই বলিউড ডিভা। আর তাই ব্রাইডাল মেকআপের মতো সব ধরনের ত্বকের রঙের সাথে এটি মানিয়ে যায়। 

মেকআপের বেজ চকচকে আর উজ্জ্বল রাখতে ভালোবাসেন বলিউড ডিভামসৃণ বেজের জন্য মেকআপের শুরুটা করুন মসৃণ একটি প্রাইমার দিয়ে। এরপর ত্বকের সঙ্গে মানানসই একটি গ্লোয়ি ফাউন্ডেশন ব্যবহার করুন। ব্লাশটা হালকা থাকবে, তবে শাইন আনার জন্য সিলভার-বেজড হাইলাইটার ব্যবহার করতে হবে। শেষে ঠোঁটটা আঁকুন আপনার প্রিয় টকটকে লাল লিপ লাইনার আর লিপস্টিক দিয়ে। আরও নাটকীয়তার জন্য পরতে পারেন ফলস আইল্যাশ। 

বোল্ড গথিক লুক

যারা কালো, ধূসর বা একটু অন্যরকম রঙগুলোতে স্টাইলিং করতে পছন্দ করেন, তাঁরা দেখে নিতে পারেন সোনম কাপুর আহুজার এই বোল্ড লুকটি। বর্তমানে গথিক অ্যাস্থেটিক লুক সবার পছন্দের মধ্যেই আস্তে আস্তে জায়গা করে নিচ্ছে।  

 এই লুকের ‘স্টার’ হলো কালো আইলাইনারপ্রাইমার তো নেবেনই, সঙ্গে যোগ হবে ব্লারিং ফাউন্ডেশন। গালের দুই পাশে, চিবুকের ওপরে থাকবে প্রচুর ব্রোঞ্জার আর পর্যাপ্ত পরিমাণ ব্লাশ। এই লুকের ‘স্টার’ হলো কালো আইলাইনার। আইলাইনারের স্ট্রোকগুলো এমন ঘন হবে যেন চোখের পাতার বেশিরভাগ অংশ ঢেকে যায়। স্মোকি টাচ আনতে নিপুণ হাতে একে ভালোভাবে মিশিয়ে নিন। বাদামি বা ব্রাউন শেডের লিপস্টিক বেছে নিলে বেশ লাগবে দেখতে। 

সাটল ন্যাচারাল লুক

আপনি কি মিনিমালিস্টিক মেকআপে নিজেকে তুলে ধরতে পছন্দ করেন? ফ্রেশ লুকের জন্য কারিনা কাপুর খানের এই সিম্পল পার্টি মেকআপটি অনুসরণ করতে পারেন। এই ধরনের সাজের বিশেষত্ব হলো, সাজের চেয়ে আউটফিট আর অনুষঙ্গে ফোকাস বেশি পড়বে

একটি ভালোমানের স্কিন টিন্ট দিয়ে মেকআপ শুরু করুন। রঙের ছোঁয়া আনতে আপনার প্রিয় ব্লাশ অ্যাপ্লাই করে নিন। শাইন ফ্যাক্টরের জন্য সীমিত আকারে হাইলাইটার যোগ করুন। আইশ্যাডোটাও থাকবে হালকা রঙের, অবশ্যই থাকবে মাসকারা আর ন্যুড লিপস্টিক বা লিপ টিন্ট।

তথ্যসূত্র: পিংকভিলা 

হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
সরকারের পরিবেশ, বন ও জলবায়ু প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ‌‌‌‌‘আমরা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় নানা কমর্সূচি নিয়ে কাজ করছি। নওগাঁর এই জনপদে তীব্র পানি সংকট বিরাজ করায় এই জনপদের...
জনস্বার্থ বিষয়ক প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট উৎসের ওপর নির্ভর করতে চায় না সরকার। বরং ভিন্ন ভিন্ন উৎসের দিকে নজর দেওয়া হচ্ছে। এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ‘সরকার এখন নবায়নযোগ্য জ্বালানির ওপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে।’ ‎ ‎শুক্রবার বিকেলে যশোর কারিগারি প্রশিক্ষণ কেন্দ্র আয়োজিত...
এক বছরের ব্যবধানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের এলএনজি আমদানি ৬১ শতাংশ বেড়েছে। ফলে ২০২৬ সালের প্রথমার্ধে এলএনজি আমদানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশ ১৭তম অবস্থানে রয়েছে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর