ত্বকের যত্ন আর কখন করবেন, ৩০ পেরোলে?

অনেকেই ভাবেন, ত্বকের যত্নে সময় দেওয়া শুরু করতে হবে যখন চোখে কিঞ্চিৎ বলিরেখা দেখা দেবে কিংবা বয়স বাড়বে। কিন্তু আসলে ত্বকের সঠিক যত্ন শুরু করার আদর্শ সময় হলো ৩০ পেরোনোর আগেই।

আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:৩৮ পিএম

বয়স ত্রিশের পর ত্বকে কোলাজেন উৎপাদন কমতে থাকে। এসময় ত্বকের কোষ ধীর হয়ে পড়ে। সেই সাথে দীর্ঘ দিনের স্ট্রেস, রোদ-বাতাস আর অনিয়মিত জীবনযাপন, সবকিছুই যেন ত্বককে প্রভাবিত করে। তাই এই বয়সেই নিয়মিত ও সঠিক স্কিনকেয়ার রুটিন গড়ে তোলা খুবই জরুরি।

শুধু পরিচ্ছন্নতা নয়, ত্বকের আর্দ্রতা বজায় রাখা, সানস্ক্রিন ব্যবহার, ময়েশ্চারাইজার ও এন্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ পণ্য ব্যবহারের মাধ্যমে আপনি ত্বককে সতেজ ও তরতাজা রাখবেন।

অর্থাৎ, ৩০ পেরোনোর পর নয়, বরং ত্রিশের আগেই ত্বকের যত্নকে গুরুত্ব দিন। এটাই ভালো ত্বকের মূল চাবিকাঠি। তবেই মিলবে দীর্ঘদিন ধরতে রাখতে পারবেন তরুণ ত্বকের গ্লো আর স্বাস্থ্য।

রোদ হোক বা বৃষ্টি, সানস্ক্রিন ব্যবহার হবেই

ত্বকের জন্য যদি আপনি প্রতিদিন মাত্র একটিই কাজ করেন, তাহলে সেটা হোক সানস্ক্রিন ব্যবহার। কারণ ইউভি রশ্মি কিন্তু আপনাকে একদমই পাত্তা দেবে না। বাইরে মেঘলা আকাশ, নাকি রোদ সেটি দেখার দরকার নেই। বাইরে গেলেই সানস্ক্রিন ব্যবহার করুন।

একটি ব্রড-স্পেকট্রাম এসপিএফ ৩০ বা তার বেশি সানস্ক্রিন ত্বকের প্রথম সুরক্ষা দেয়। বলিরেখা, দাগছোপ, রঙের বৈষম্য আর ভবিষ্যতের ত্বক ঝুলে পড়ার মতো সমস্যাও সমাধান করে। প্রতিদিন সকালে ভালো করে সানস্ক্রিন মেখে বাইরে বের হন। আর যদি অনেকক্ষণ বাইরে থাকেন, তবে মাঝে মাঝে আবারও মেখে নিতে পারেন। ত্বকের যত্ন শুরু হোক সূর্যের আলো ঠেকিয়ে।

ক্লান্ত চোখের যত্নে আই ক্রিম

চোখের নিচের অংশে মুখের সবচেয়ে পাতলা ত্বক থাকে। আর ৩০-এর ঘরে পা রাখলেই এই অংশটা যেন সবকিছুর ‘চাপ’ দেখাতে শুরু করে। যার ফলাফল কালো ছাপ, ফোলাভাব বা সূক্ষ্ম রেখা। এই নাজুক জায়গাটিকে সতেজ আর মসৃণ রাখতে ব্যবহার করুন একটি ভালো আন্ডার-আই ক্রিম। যার মধ্যে থাকতে পারে ক্যাফেইন, পেপটাইড বা হায়ালুরনিক অ্যাসিড।

এগুলো ত্বককে আর্দ্র রাখে, ফোলাভাব কমায় এবং চোখের নিচের অংশকে উজ্জ্বল রাখে। প্রতিদিন রাতে, রিং ফিংগারের সাহায্যে হালকা করে ট্যাপ করে লাগিয়ে নিন এই আই ক্রিম। ত্বকের যত্নে ছোট এই অভ্যাস বদলে দিতে পারে আপনার চোখের চেহারা।

ত্বক বিশেষজ্ঞদের প্রিয় উপাদান, রেটিনল

চেনেন এই উপাদানকে? নাম রেটিনল, ভিটামিন এ-এর এক ধরনের রূপ। যেটি ত্বকের যত্নে একেবারে গেমচেঞ্জার। ত্বক বিশেষজ্ঞরা এটি নিয়ে প্রশংসা করেন। কারণ-

  • কোলাজেন উৎপাদন বাড়ায়।
  • সূক্ষ্ম রেখা কমায়।
  • ত্বকের দাগছোপ হালকা করে।
  • ত্বকের টেক্সচার করে মসৃণ।

কীভাবে ব্যবহার করবেন?

প্রথমে হালকা ঘনত্ব দিয়ে শুরু করুন, সপ্তাহে ২–৩ দিন ব্যবহার করুন। আর মনে রাখবেন, রেটিনল ব্যবহারের পরের দিন অবশ্যই সানস্ক্রিন লাগাতে হবে। কারণ রেটিনল ব্যবহারে ত্বক সূর্যের প্রতি বেশি সংবেদনশীল হয়ে পড়ে। রাতের ত্বকের যত্নে রেটিনল হতে পারে আপনার নতুন বিশ্বস্ত সঙ্গী।

ত্বকের জন্য ডাবল ক্লেনজিং

শুধু পানি দিয়ে মুখ ধুয়ে নেওয়ার দিন শেষ। ত্রিশের ঘরে পা দিলে ত্বকের যত্নে দরকার বাড়তি যত্ন। কারণ এই বয়সে আপনি প্রতিদিন ব্যবহার করছেন সানস্ক্রিন, মেকআপ আর ধুলাবালি-দূষণ তো আছেই। তাই দরকার ডাবল ক্লেনজিং।

প্রথম ধাপে নিন অয়েল-বেসড ক্লেনজার। যা মেকআপ, সানস্ক্রিন আর দিনের শেষে জমে থাকা ময়লা গলিয়ে ফেলবে। এরপর ব্যবহার করুন ফোমিং বা ক্রিম ক্লেনজার। যা ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে।

এর ফলে ত্বকের রন্ধ্রগুলো (পোরস) খুলে যাবে। আর আপনার স্কিনকেয়ার প্রোডাক্টগুলোও ত্বকে ভালোভাবে কাজ করতে পারবে। রাতে ঘুমানোর আগে এই দু’ধাপের পরিষ্কার করলে, আপনার ত্বকে ফিরবে সতেজতা।

নিয়মিত ফেসিয়াল ম্যাসাজ বা গুয়াশা

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকে রক্ত সঞ্চালন ধীর হয়ে যায়, লসিকা প্রবাহ ঠিকঠাক কাজ করে না। আর ত্বক হয়ে পড়ে ক্লান্ত। অনেক সময় ত্বক ফুলে যায়। এই সমস্যা ঠিক করতে পারে নিয়মিত ফেসিয়াল ম্যাসাজ বা গুয়াশা।

কয়েক মিনিটের হালকা ম্যাসাজ ত্বকে রক্তপ্রবাহ বাড়ায়। সেই সাথে ফোলাভাব কমায়। আর মুখের টানটান ভাব দূর করে স্বস্তি আনে। বিশেষ করে যদি আপনি সারাদিন স্ক্রিনের সামনে থাকেন।

কীভাবে গুয়াশা ব্যবহার করবেন?

একটু ফেস অয়েল বা সিরাম নিয়ে খুব হালকা চাপ দিয়ে ম্যাসাজ করুন। সবসময় ওপরের দিকে এবং বাইরে দিকে স্ট্রোক দিন। এই ছোট্ট রিল্যাক্সিং রুটিনটি আপনার ত্বককে করে তোলে সতেজ, টানটান এবং যত্নে রাখা অনুভব দেয়।

কোরবানির ঈদ মানেই মাংসের নানা পদ। গরু-খাসির ঝাল কষা, রেজালা, কাবাবের পাশাপাশি এবার টেবিলে আনুন একটু ভিন্ন স্বাদ। মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী ‘ল্যাম্ব হানিথ উইথ আলমন্ড রাইস’ হতে পারে আপনার ঈদের স্পেশাল...
আকাশজুড়ে মেঘের ঘন আস্তরণ। সূর্য দেখা যাচ্ছে না। অনেকেই তখন স্বস্তির নিঃশ্বাস ফেলেন। ভাবেন, আজ আর সানস্ক্রিনের দরকার নেই। ত্বক বুঝি নিরাপদেই আছে। কিন্তু ত্বকবিশেষজ্ঞদের মতে, এই ধারণা পুরোপুরি ভুল।...
ঘরের বাইরে বেরোলেই রোদ আর প্রচন্ড গরম। গ্রীষ্ম এলেই বদলে যায় আমাদের জীবনযাপন। তীব্র রোদ, আর্দ্রতা আর ঘাম। সব মিলিয়ে শরীর যেমন ক্লান্ত হয়ে পড়ে। তাই এই সময়টাতে পোশাক নির্বাচনের ক্ষেত্রেও প্রয়োজন...
ব্রণপ্রবণ ত্বকের ক্ষেত্রে অনেকেই মনে করেন, তেল মানেই সমস্যা। ত্বক যেহেতু এমনিতেই তৈলাক্ত, তার ওপর আবার তেল ব্যবহার করলে ব্রণ বাড়বে। এটাই প্রচলিত ধারণা। কিন্তু ত্বকের যত্নের বিষয়টি এতটা সরল নয়। বরং...
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
এডিসের মারাত্মক ঝুঁকিতে দেশের চার জেলা- ঢাকা, বরিশাল, নরসিংদী ও কক্সবাজার। এখানে ব্রুটো ইনডেক্সে এডিসের লার্ভার ঘনত্ব ৭৬ থেকে ৯৩ পর্যন্ত মিলেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ল্যাবে গবেষণায় মিলেছে...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী কারামুক্ত হয়েছেন। বুধবার রাত ১০টা ১০ মিনিটে তিনি গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ঈদুল আজহা উপলক্ষে মুক্তিপ্রাপ্ত নির্মাতা মেজবাউর রহমান সুমনের চলচ্চিত্র ‘রইদ’ এবার মুক্তি পাচ্ছে অস্ট্রেলিয়ার ৬টি শহরে। আগামী ৫ জুন থেকে দেশটির বিভিন্ন প্রেক্ষাগৃহে এ চলচ্চিত্রের প্রদর্শনী শুরু...
লোডিং...

এলাকার খবর