আকাশছোঁয়া দাম, তবুও কমছে লাভ, বাড়ছে অসন্তোষ

আপডেট : ২২ জুন ২০২৫, ০২:৩৩ পিএম

বর্তমানে লাক্সারি ব্র্যান্ডগুলোর দাম অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। কিন্তু এই আকাশছোঁয়া দাম নিয়ে ক্রেতাদের মধ্যে বাড়ছে অসন্তোষ। পণ্যের দাম বাড়লেও মানের দিক থেকে তেমন কোনো উন্নতি না হওয়ায় অনেকে ঠকছেন বলে মনে করছেন। এর ফলস্বরূপ, লাক্সারি ব্র্যান্ডগুলোর বাজার বাড়লেও তাদের মুনাফা কমছে।

কেন দাম বাড়ছে, লাভ কেন কমছে?

বেইন নামের একটি আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্যক্তিগত লাক্সারি পণ্যের বাজারের আকার ছিল প্রায় ৪১৫ বিলিয়ন ডলার, যা এক দশক আগে ছিল প্রায় ২৪২ বিলিয়ন ডলার। বাজার আকারে এত বড় প্রবৃদ্ধি হলেও, এই খাতের প্রবৃদ্ধি এখন সবচেয়ে ধীরগতিতে চলছে।

করোনাকালীন মহামারির সময় মানুষের ব্যক্তিগত সঞ্চয় বেড়ে যাওয়ায় এবং বিভিন্ন দেশের আর্থিক সহায়তা কর্মসূচির কারণে বিলাসবহুল পণ্যের চাহিদা বৃদ্ধি পায়। এই সুযোগ কাজে লাগিয়ে লাক্সারি ব্র্যান্ডগুলো পণ্যের দাম বাড়াতে শুরু করে। এইচএসবিসি’র তথ্য অনুযায়ী, বর্তমানে ইউরোপে লাক্সারি পণ্যের দাম ২০১৯ সালের তুলনায় অন্তত ৫২ শতাংশ বেশি।

লাক্সারি পণ্যে হাতের কাজের ব্যবহার বাড়ছে। ছবি: ইনস্টাগ্রাম থেকে

তবে, দাম বাড়লেও পণ্যের মানের কোনো উন্নতি হয়নি। হাইস্নোবাইটি’র সিইও ডেভিড ফিশার বলেছেন, ‘পণ্যের মান তো ৫২ শতাংশ বেড়ে যায়নি। দাম অনেক বেড়ে গেছে ঠিকই, কিন্তু মান সেই আগের মতোই রয়ে গেছে।’

এই কারণে ক্রেতাদের মধ্যে হতাশা তৈরি হচ্ছে। রেডিটের ‘হ্যান্ডব্যাগজ’ ফোরামে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘কিছু কিছু ব্যাগের দামের ট্যাগ একেবারে পাগলামির মতো। যখন আসল মানের কথা আসে, তখন অনেক সময় মনে হয় আমাদের ঠকানো হচ্ছে।’

এই অসন্তোষের প্রভাব সরাসরি বিক্রির ওপর পড়ছে। অনেক নামী লাক্সারি ব্র্যান্ডের বিক্রি হতাশাজনক, যেমন শ্যানেল। ২০২৪ সালে শ্যানেলের অপারেটিং মুনাফা ৩০ শতাংশ কমে ৪.৪৮ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। সাধারণত শ্যানেল বছরে দুবার দাম বাড়ালেও, চলতি বছর তারা আর দাম বাড়াচ্ছে না। যা ইঙ্গিত দেয় ক্রেতারা অতিরিক্ত দামে পণ্য কিনতে আগ্রহী নন।

লাক্সারি ব্র্যান্ডের কৌশল পরিবর্তন

বাজারের এই ধীরগতি এবং ক্রেতাদের অসন্তোষ সামলাতে লাক্সারি ব্র্যান্ডগুলো এখন তাদের কৌশল পরিবর্তন করছে। তারা এখন জোর দিচ্ছে পণ্যের নৈপুণ্য, শ্রম, কল্পনা ও ঐতিহ্য তুলে ধরার ওপর। বড় বড় কফি টেবিল বই প্রকাশ করে তারা দেখাচ্ছে কীভাবে সাদা কোট পরা কর্মীরা বিলাসবহুল ওয়ার্কশপে হাতে সেলাই করে পণ্য তৈরি করছেন। বিজ্ঞাপন প্রচারণায় তুলে ধরা হচ্ছে দুর্লভ ও উৎকৃষ্টমানের কাঁচামাল, নিখুঁত হস্তশিল্প এবং নিষ্ঠার সঙ্গে তৈরি প্রতিটি জিনিসপত্র।

বড় বড় ব্র্যান্ডগুলো বেশি দামে পণ্য বিক্রি করেও লাভ করতে পারছে না। ছবি: ইনস্টাগ্রাম থেকে

তারা ক্রেতাদের বোঝাতে চাইছে যে, এই পণ্যের পেছনে শুধু দাম নয়, আছে গভীর কারিগরি দক্ষতা, ইতিহাস ও আবেগময় গল্প। ইতালিয়ান ব্র্যান্ড ফেরাগামো সম্প্রতি অনলাইনে পরিচিত ভলকান ইয়েলমাজকে (ট্যানার লেদারস্টেইন) যুক্ত করেছে, যিনি ফেরাগামোর জনপ্রিয় ‘হাগ ব্যাগ’ খুলে তার গুণগত মান বিশ্লেষণ করে সর্বোচ্চ নম্বর দিয়েছেন। এই ধরনের প্রচারণাগুলো বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠার একটি প্রচেষ্টা।

লাক্সারি পণ্যের সংজ্ঞা বিস্তৃত হচ্ছে

আগে লাক্সারি বলতে শুধুমাত্র জামাকাপড়, দামি ঘড়ি বা বিলাসবহুল গাড়ি বোঝাতো। কিন্তু এখন এর পরিধি অনেক বড়। যেকোনো দামি ও উচ্চমানের প্রতিশ্রুতি দেওয়া পণ্যই এখন লাক্সারি হিসেবে বাজারজাত করা হচ্ছে। যেমন ৭৫৯ ডলার মূল্যের ল্য ক্রুজে’র কাস্ট আয়রনের কাসেরোল ডিস বা ১ হাজার ২৭০ ডলার মূল্যের আক্কুয়া দি পারমা’র বড় আকারের সুগন্ধি মোমবাতি।

তবে, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে বিভিন্ন লাক্সারি ব্র্যান্ডের বিক্রি কমে যাওয়া প্রমাণ করে যে, মানুষের খরচের একটি সীমা আছে। ক্রেতারা এখন শুধু দাম নয়, পণ্যের মান, কার্যকারিতা এবং বাস্তবতার দিকগুলোও বিবেচনা করছেন।

বিতর্ক ও তার প্রভাব

গত বছর আরমানি ও ডিওরের মতো ব্র্যান্ডের বিরুদ্ধে শ্রমিক শোষণের অভিযোগ ওঠে। সম্প্রতি ভ্যালেনটিনোও একই ধরনের বিতর্কে জড়িয়ে পড়ে। এসব ঘটনা লাক্সারি ব্র্যান্ডগুলোর মূল আকর্ষণ ‘হস্তশিল্প ও নৈতিক উৎপাদন’-এর ভাবমূর্তি নষ্ট করে দিচ্ছে। ক্রেতারা এখন শুধু পণ্যের দাম নয়, এর পেছনের গল্প, কে তৈরি করছে এবং কেমন পরিবেশে তৈরি হচ্ছে, সেদিকেও নজর দিচ্ছেন।

এই বিতর্কগুলো লাক্সারি ব্র্যান্ডগুলোকে তাদের উৎপাদন প্রক্রিয়ার ওপর আরও নিয়ন্ত্রণ নিতে উৎসাহিত করছে। শ্যানেল, ব্রুনেলো কুচিনেলি এবং বারবেরি’র মতো অনেক ব্র্যান্ড এখন সরবরাহকারী প্রতিষ্ঠান কিনে নিচ্ছে, যাতে কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিত হয় এবং উৎপাদন পদ্ধতির ওপর নিয়ন্ত্রণ থাকে।

অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের চীনা পণ্যের ওপর শুল্ক আরোপের ঘোষণার পর সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে চীনা নির্মাতারা দাবি করেন, বিশ্বজুড়ে যে বিলাসবহুল পণ্যগুলোকে ‘ইতালিয়ান’ বলা হয়, তার প্রকৃত উৎপত্তি চীনেই। এই ধরনের ঘটনাগুলো বিলাসবহুল ব্র্যান্ডগুলোর ‘স্বপ্নময় ভাবমূর্তি’তে আঘাত হানে। যার ফলস্বরূপ ক্রেতাদের মনে দাম নিয়ে প্রশ্ন ওঠে।

সৃজনশীল পরিচালক ও নতুন যুগের লাক্সারি

হাইস্নোবাইটি’র ফিশার উল্লেখ করেছেন যে, অনেক নামীদামি লাক্সারি ব্র্যান্ড এখন নতুন সৃজনশীল পরিচালকদের নেতৃত্বে আসছে। শ্যানেল, ডিওর, বালেনসিয়াগা, গুচি, সেলিন, বোটেগা ভেনেটা, লোয়েভ, গিভঁশি, টম ফোর্ড, ল্যানভিন এবং ক্যালভিন ক্লেইন,  সবাই নতুন বা তুলনামূলকভাবে নতুন ডিজাইনারদের নেতৃত্বে কাজ করছে। তবে, কিছু ব্র্যান্ড একের পর এক সৃজনশীল পরিচালক পরিবর্তন করায় ক্রেতারা নতুন ডিজাইনগুলো পছন্দ করছেন না। যা এক ধরনের অনাস্থা তৈরি করছে। ফিশারের মতে, ‘লাক্সারি’ শব্দটি এখন অনেকের কাছে কিছুটা লোকদেখানো বা ফাঁপা শব্দে পরিণত হয়েছে।

ঐতিহ্য ও সামাজিক দায়বদ্ধতা

লাক্সারি ব্র্যান্ডগুলো এখন তাদের নৈপুণ্য ও ঐতিহ্য তুলে ধরার ওপর গুরুত্ব দিচ্ছে। ইতালির জুতার ব্র্যান্ড স্যান্টোনি এবং টডস, উভয়ই তাদের দীর্ঘ পথচলা, কারিগরদের দক্ষতা এবং পণ্যের পেছনে থাকা আবেগময় গল্প নিয়ে বই প্রকাশ করেছে। বোটেগা ভেনেটা তাদের বিখ্যাত ‘ইন্ট্রেচিয়াটো’ লেদার বুননের ৫০ বছর উদযাপন করছে। ‘ক্র্যাফট ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ’ এই ক্যাম্পেইনের বিখ্যাত সেলিব্রেটিরা অংশ নিয়েছেন।

এছাড়াও, লাক্সারি ব্র্যান্ডগুলো সামাজিক দায়বদ্ধতা পালনেও এগিয়ে আসছে। টডস রোমের কলোসিয়াম পুনরুদ্ধারের জন্য অর্থায়ন করেছে, ফেন্ডি ট্রেভি ফাউন্টেন পুনঃনির্মাণে এবং বুলগারি স্প্যানিশ স্টেপস পুনরুদ্ধারে অবদান রেখেছে। শ্যানেল প্যারিসের গ্রাঁ প্যালেস পুনঃসংস্কারে অংশ নিয়েছে। লোয়েভে ব্র্যান্ড ২০১৬ সাল থেকে ‘লোয়েভে ফাউন্ডেশন ক্রাফট প্রাইজ’ পরিচালনা করছে, যা কারিগরদের উৎসাহিত করে।

এই পরিবর্তনগুলো ইঙ্গিত দেয় যে, লাক্সারি ব্র্যান্ডগুলো শুধু দামি পণ্য তৈরি করছে না। বরং নিজেদের ইতিহাস, সংস্কৃতি এবং সমাজে অবদান রাখার ক্ষেত্রেও গুরুত্ব দিচ্ছে।

এই পরিস্থিতিতে লাক্সারি ব্র্যান্ডগুলোর টিকে থাকার জন্য শুধুমাত্র উচ্চ মূল্য নির্ধারণ করলে চলবে না। বরং পণ্যের মান, উৎপাদন প্রক্রিয়া এবং ব্র্যান্ডের গল্প, এই বিষয়ে ক্রেতাদের বিশ্বাস ফিরিয়ে আনা অপরিহার্য হয়ে উঠেছে।

তথ্যসূত্র: সিএনএন, ভোগ, ডাব্লিউএসজে, ফোবস

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
পথসভায় জাতীয় নাগরিক পার্টির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সরকার অটো পাসের মতো করে সরকার চালাতে চায়। আবু সাঈদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের সেবা না করে, বাংলাদেশে আর কাউকে অটো পাসের...
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল-ফারহাদ জানান, গত বৃহস্পতিবার গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মোছা. রিম্পা নামের এক নারী বন্দি পালিয়ে যান। রোববার তাকে মোহাম্মদপুর থেকে...
আওয়ামী লীগ সরকারের আমলে পাসপোর্ট থেকে বাদ দেওয়া ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দগুচ্ছ আবারও যুক্ত হচ্ছে। আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে এ তথ্য জানা গেছে। এ ছাড়া নতুন...
আগামী বছর যেসব নতুন এয়ারক্রাফট যুক্ত হবে, সেগুলোতে থাকবে ওয়্যারলেস স্ট্রিমিং, ইন-ফ্লাইট ইন্টারনেট এবং প্রতিটি সিটে মোবাইল চার্জিং সুবিধা। পৃথিবীর অনেক এয়ারলাইন্স যেখানে এই সেবার জন্য অতিরিক্ত...
লোডিং...

এলাকার খবর