যত্নে রাখুন ইনডোর প্ল্যান্ট

ঘরের অনেকে ইনডোর প্ল্যান্ট রাখেন। কিন্তু অনেকেই জানেন না এসব গাছের যত্নআত্তি। এই গাছ সঠিক পরিচর্চা না পেলে সহজেই নেতিয়ে পড়ে। অনেক সময় পাতা হলুদ হয়ে ঝড়ে যায়। এছাড়াও পোকার সমস্যাও দেখা দিতে পারে। তাই ইনডোর প্ল্যান্ট ভাল রাখার সহজ টিপস রইল আপনার জন্য।

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ০১:০৫ পিএম

ঘরের কোণে একটু সবুজ থাকতেই পারে। নিজের বাড়িতে বাগান করার সখ অনেকেরই রয়েছে। কিন্তু ফ্ল্যাট বাড়িতে সে আসা কতটুকু থাকতে পারে। তাই ঘরের ভিতর অথবা ব্যালকনি একমাত্র ভরসা। এখন নার্সারিতে নানা ধরনের ইনডোর প্ল্যান্ট পাওয়া যায়। ঘর সাজাতে তাই ইনডোর প্ল্যান্টের চাহিদা ক্রমশই বাড়ছে। ইনডোর প্ল্যান্ট ভাল রাখার জন্য সঠিক পরিচর্যা জরুরি। ইনডোর প্ল্যান্ট ঘরের ভিতরে থাকে, তাই বাগানের গাছ আর এসব প্ল্যান্টের পরিচর্যার মধ্যেও রয়েছে অনেক তফাত। রইল জরুরি বেশকিছু পরামর্শ।

গাছে নির্দিষ্ট পরিমাণে পানি দিতে হবে। অতিরিক্ত পানি গাছের ক্ষতি। খেয়াল রাখতে হবে, গাছের গোড়ায় যেন সারারাত পানি জমে না থাকে। এতে গোড়া পচে যেতে পারে। অবশ্য গাছে প্রতিদিন পানি না দিলেও চলবে। বিশেষ করে বর্ষাকালে। আপনাকে আগে বুঝতে হবে গাছে পানির প্রয়োজন আছে কি না। গাছে পানি দেওয়ার আগে হাত দিয়ে মাটি চেপে চেপে দেখুন। ভিজে ভাব থাকলে পানি দেওয়ার দরকার নেই। 

গাছে পানি দেওয়ার আদর্শ সময় ভোরবেলা এবং বিকেলে। এই সময় রোদের তেজ কম থাকে। গরম কালে গাছে বেশি পানি দিতে হয় আর শীতকালে কম। পানি দেওয়ার সময় খুবই ধীরে ধীরে দিন। খেয়াল রাখতে হবে টবের মাটি যেন একেবারে শুকিয়ে না যায়।

পোকা-মাকড় হলে দিতে হবে বিশেষ স্প্রে। ছবি: ফ্রিপিক

ঘরে যেখানে আলোবাতাস ঠিকঠাক চলাচল করে, সেখানে রাখুন গাছ। খুব অন্ধকার বা যেখানে খুব বেশি রোদ আসে সেখানে গাছ রাখবেন না। গাছের নতুন চারা হলে তা অবশ্যই বারান্দায় রাখুন। আবার ঘরের ভেতরে যেখানে আলো বাতাস আসে, সেখানেও রাখতে পারেন। এতে চারা ঠিকমতো বাড়বে। আর গাছে ফাঙ্গাস হবে না। ঘরে এসি চললে সেই রুমে গাছ না রাখাই ভাল। এতে সহজে গাছের পাতা ঝরে যায়।

গাছে অতিরিক্ত রোদ লাগলে পাতার সামনের অংশ শুকিয়ে কুঁকড়ে যায়। গাছের ফুল ও পাতার রঙ হালকা হয়েও যেতে পারে। এরকম হলে গাছ সরাসরি রোদে না রেখে কিছুটা ঠাণ্ডা জায়গায় সরিয়ে রাখুন।

গাছে পরিমিত সার দিতে হবে। বেশি সার দিলে গাছের চারা তাড়াতাড়ি বাড়লেও কান্ড হলুদ হয়ে যায়। হঠাৎ করেই গাছটা নেতিয়ে পড়বে। এমন হলে কয়েকঘণ্টা গাছের গোড়ায় পানি দিতে হবে। যেন সার ধুয়ে বেরিয়ে যায়। তাহলে সমস্যা মিটে যাবে। খেয়াল রাখবেন ঝরা পাতা বা ফুল টবের মধ্যে যেন জমে না থাকে। টব নিয়মিত পরিষ্কার করুন। এতে গাছ ভাল থাকবে।

মাটি ভেজা অবস্থায় লিকুইড প্ল্যান্ট ফুড দিতে হয়। অতিরিক্ত প্ল্যান্ট ফুড কখনও দেবেন না। এটা গাছের পক্ষে ক্ষতিকারক। নাইট্রোজেন, ফসফেট ও পটাশ রয়েছে এমন লিকুইড প্ল্যান্ট ফুডই ইনডোর প্ল্যান্টের জন্য সবচেয়ে ভাল।

গাছের পোকামাকড় থেকে বাঁচতে পানিতে অ্যাসপিরিন জাতীয় ট্যাবলেট গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন। অ্যাসপিরিনের স্যালিসিটিক অ্যাসিড গাছের ইমিউনিটি বাড়াতে সাহায্য করে। এই মিশ্রণটি গাছের পাতায় মাঝেমধ্যে স্প্রে করে দিন।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  আজ রোববার দুপুর ১টার দিকে পৌঁছান তিনি।
গোপালগঞ্জের মুকসুদপুরে একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
২০১৫ সালে রংপুরের কাউনিয়ায় সুরেশ্বরী মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্য মাসুদ রানা ও লিটন মিয়ার মৃত্যুদণ্ডের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। একই সঙ্গে মৃত্যুদণ্ড...
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর