যেভাবে ক্লিন রাখবেন কিচেন

খেতে ইচ্ছে হলেই দারুণসব খাবার বানিয়ে ফেলেন নিমেষেই। যেখান থেকে তৈরি হয়ে বের হলো মজার এই খাবারটি, সেটাই রয়ে গেল সবচেয়ে অপরিষ্কার। রান্নাঘরের এদিক সেদিক পড়ে থাকে সবজির খোসা, ঝোলের দাগ-ছোপ। এগুলো সঠিকভাবে পরিষ্কার না করলে আশঙ্কা থেকে যায় নানা রোগ ছড়িয়ে পড়ার। রান্নাঘর কীভাবে পরিষ্কার ও স্বাস্থ্যকর রাখবেন, রইল তার কিছু সহজ সমাধান।

আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ০৫:০৯ পিএম

রান্নাঘরের মেঝে সপ্তাহে একদিন গরম সাবান পানি দিয়ে পরিষ্কার করুন। আবার ডিসইনফেক্ট করতে ব্যবহার করতে পারেন বেকিং পাউডার, ভিনিগার, ডিশ সোপ এবং উষ্ণ গরম পানির।

রান্নাঘরের সবচেয়ে বেশি কাজ হয় কিচেন টপে। প্রতিদিন এখানে নানারকম খাবার পড়ে। ফলে সেখানে জন্মাতে পারে ব্যাকটেরিয়া। ক্ষতিকর এসব ব্যাক্টেরিয়ার হাত থেকে বাঁচতে নিয়মিত পরিষ্কার করা দরকার। রান্নার পর পরই পরিষ্কার করতে পারলে খুব ভাল।

বাজার থেকে আনা ফল বা সবজি ভালো করে ধুয়ে নিন। ব্রকোলি বা ফুলকপি রান্নার আগে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন অল্প হলুদ দেওয়া পানিতে। সবুজ শাকপাতা বা সবজি পরিষ্কার করতে পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন ঠান্ডা পানিতে। চাইলে ভিনিগার মেশানো পানিতে ভিজিয়ে রাখতে পারেন। মিশ্রণ থেকে তুলে সাধারণ পানিতে ধুয়ে নিন।

সবজি বা অন্যান্য আইটেম কাটতে যে যে কাটিং বোর্ড ব্যবহার করেন, তাতে ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই সেটিও পরিষ্কার করা প্রয়োজন। এটা ব্যবহারের পর সাবান পানি দিয়ে ধুয়ে মুছে রাখুন। তা ছাড়াও, সপ্তাহে একদিন ক্লোরিন ব্লিচ মেশানো পানি দিয়ে স্যানিটাইজ করতে হবে বোর্ডটি। ক্লোরিন ব্লিচ করার পর গরম পানি দিয়ে ধুয়ে মুছে নিন।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
নতুন অর্থ আইন অনুযায়ী, ব্যক্তি করদাতারা ২০২৫-২৬ আয়করবর্ষের রিটার্ন চলতি করবর্ষের জুলাই - সেপ্টেম্বরের মধ্যে দাখিল করলে করছাড় সুবিধা পাবেন। অক্টোবর- ডিসেম্বর পর্যন্ত জমা দিলে অতিরিক্ত কোনো কর ছাড়...
বাংলাদেশের ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের লক্ষ্যে ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-ফ্যাব) কেন্দ্রীয় সংসদ কর্তৃক “পরিবার পরিকল্পনা শাখা”-এর ২৯...
বিএনপিকে ‘সন্ত্রাসী কার্ড’ দেওয়া হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী।  বুধবার বিকালে কুড়িগ্রাম শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ‘দেশ গড়তে...
ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভকারীদের দমন করার ঘটনা সংক্রান্ত পুলিশের যাবতীয় নথিপত্র, সিসিটিভি ফুটেজ ও ভিডিও চিত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছেন দিল্লি হাইকোর্ট।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর