বাথরুমে আনতে পারেন বৈচিত্র্য

ঘর-বাড়ি সবই পরিপাটি। অথচ বাথরুমের বেলায় সাজানোর কথা মাথায় থাকে না। ভালো দেখে একটা কমোড আর বেসিল লাগিয়ে দিলেই দায়িত্ব শেষ। কিন্তু এই অংশটিরও সঠিক সাজ প্রয়োজন। 

আপডেট : ২১ নভেম্বর ২০২৩, ০১:০০ পিএম

মনের মাধুরী মিশিয়ে সাজিয়েছেন আপনার বাড়ির প্রতিটি ঘরে। লিভিং রুম থেকে বেডরুম, বাদ যায়নি কিছুই। আধুনিক ফার্নিচার, টেক্সচার্ড ওয়াল, ফ্লোরের ডিজাইন একদম ঠিকঠাক। কিন্তু বাথরুম? এই অংশ নিয়েও চিন্তা করুন। তা না হলে, পুরো বাড়ির ডেকরের সঙ্গে বাথরুম একদমই বেমানান লাগবে। অন্যসব ঘরের মতো বাথরুমেরও রয়েছে নিজস্ব একটা চরিত্র। দেওয়ালের রং, ফ্লোর টাইল এবং বেসিনের আকারেও মেলে রুচির পরিচয়।

বাথরুমে প্রাকৃতিক আলো-বাতাস যেন ঠিকঠাক চলাফেরা করতে পারে। ছবি: ফ্রিপিক

কেমন হবে বাথরুমের ডিজাইন
বাথরুমের ডিজাইনে প্রথমেই খেয়াল রাখতে হবে, প্রাকৃতিক আলো-বাতাস যেন ঠিকঠাক চলাফেরা করতে পারে। শুকনা আর ভেজা অংশ সবসময় আলাদা রাখুন। সিঙ্ক-টয়লেট-শাওয়ার এই তিনটি এরিয়া সমান গুরুত্ব দিয়ে বাথরুম করতে হবে। তাই বলে ত্রিভুজ ডিজাইন করবেন না। এই তিনটি পার্ট রাখুন এক লাইনে। তাহলে আপনার প্লামিংয়ের খরচ অনেকটা কমে যাবে। বেসিন রাখুন দরজার কাছাকাছি। পেডেস্টাল সিঙ্ক ব্যবহার করলে জায়গা বাঁচবে। সিঙ্কের উপরে রাখতে পারেন বড় মাপের আয়না। আয়না ছোট বাথরুমকেও কিছুটা বড় দেখাবে। সিঙ্ক সঙ্গে রাখতে পারেন ছোট্ট একটা ক্যাবিনেট। প্রসাধনী এবং শেভিং কিট এখানে রাখতে পরেন। 

বাথরুম খুললেই যেন কমোড দেখা না যায়। ছবি: ফ্রিপিক

কোথায় হবে টয়লেট ও শাওয়ার জোন
দরজা থেকে বেশ দূরে রাখবেন টয়লেট এবং শাওয়ার জোন। বাথরুম খুললেই যেন কমোড দেখা না যায়, সেদিক খেয়াল রাখুন। তাই সিঙ্কের পাশে একটা ছোট পার্টিশন লাগাতে পারেন। অনেকেই এখন সাসপেন্ডেড কমোড আর কনসিলড সিসটার্ন ব্যবহার করেন। এতে বেশ জায়গা বেচে যায়। আর কারও নজরে পড়ে না। তারপরই থাকবে শাওয়ার এরিয়া। এই জায়গাটা অন্তত ইঞ্চিখানিক সিমেন্ট দিয়ে বাথরুম ফ্লোর গার্ড করে নিন। এতে পানি শাওয়ার এরিয়ার বাইরে যেতে পারবে না। আর যদি আপনার বাথরুম বড় হয়, তবে রাখতে পারেন বাথটাব। শাওয়ার কার্টেন বা কাচের শাওয়ার কিউবিকল লাগাতে পারেন মাঝে। এতে পানি বাইরে ছিটে আসবে না। এই এরিয়ায় সাবান-শ্যাম্পু-তেল রাখার জন্য একটা তাক রাখুন। 

বাথরুমে লাগাতে পারেন বড় আয়না। ছবি: ফ্রিপিক

ব্যবহার করুন অ্যান্টি-স্কিড সেরামিক টাইলস
বাথরুমে পানির ব্যবহার সবচেয়ে বেশি। তাই ফ্লোর ও দেয়ালে অ্যান্টি-স্কিড সেরামিক টাইলস ব্যবহার করলে সহজে পরিষ্কার করা যাবে, পিছলও হবে না। বাজারে নানা রং ও ডিজাইনে টাইলস পাওয়া যায়। এখন ওয়াল টু ওয়াল টাইলস খুব জনপ্রিয়। বাথরুমকে সুন্দর দেখাতে ব্যবহার করতে পারেন রঙিন টাইলস। নীল ও সবুজ রং মন ভালো রাখবে। মোনোটনি ব্রেক করতে হলে হালকা ও গাঢ় রঙের টাইল মিশিয়ে লাগান। এ ছাড়া টেক্সচার্ড ওয়াল তো আছেই।

ধরুন ঘড়িতে বাজছে রাত দুইটা। আপনার চোখ দুটো লাল হয়ে গেছে, শরীর বলছে ‘ভাই প্লিজ এবার ঘুমা!’ কিন্তু আপনার ডান হাতের বুড়ো আঙুলটা যেন আপনার কথা শুনছেই না! আর একটা মাত্র রিল... আর একটা মাত্র খবরের...
ঢাকার ভোজনরসিকদের জন্য বিশ্বজুড়ে সামুদ্রিক খাবারের স্বাদ নিয়ে এসেছে শেরাটন ঢাকা। রাজধানীর এই পাঁচতারকা হোটেলে শুরু হয়েছে ১০ দিনব্যাপী সিফুড উৎসব ‘কোস্টাল কার্নিভাল’। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক...
আর্জেন্টিনার আকাশি-সাদা পতাকার নেইল আর্ট, যা লিওনেল মেসির ভক্তদের মধ্যে তৈরি করেছে আলাদা উন্মাদনা। বিশ্বকাপের আবহে প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশে এমন ব্যতিক্রমী উপায়ই বেছে নিচ্ছেন ফুটবলপ্রেমীরা।
রাজধানীর আকাশছোঁয়া পরিবেশে খাবার উপভোগ করতে বিশেষ অফার দিয়েছে ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট। তাদের জনপ্রিয় রুফটপ গার্ডেন রেস্টুরেন্ট গ্রিল অন দ্য স্কাইলাইনে সীমিত সময়ের জন্য এ অফার চালু করা...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গত ফেব্রুয়ারিতে অর্থনৈতিক কর্মকাণ্ডে যে ধীরগতি তৈরি হয়েছিল, তার প্রভাব পড়েছে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধিতে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস)...
টানা চার অর্থবছরেও দেশের মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে পারেনি সরকার। অর্থনীতিবিদদের মতে, পণ্য সরবরাহ ব্যবস্থা ও বাজার ব্যবস্থাপনায় বড় ধরনের দুর্বলতা থাকায় শুধু নীতি সুদহার বৃদ্ধি বা কর কাঠামোর...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর