ঈদের আগেই পাল্টে দিন ঘরের সাজ, কীভাবে জানুন

ঈদে সবকিছুতেই চাই নতুনত্ব। তাহলে ঘর আর বাদ যাবে কেন? কিন্তু ঘর গোছানো বা সাজানো মুখের কথা নয়। একবার শুরু করলে দেখবেন শেষ হচ্ছে না। ছোট-খাট কিছু পরিবর্তন করে পাল্টে দিতে পারেন ঘরের ভোল।

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৫:৩৪ পিএম

ঈদের সময় বাসায় বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন আসবেই। তাই এই সময় আপনার ঘরটিকেও দিন উৎসবের আমেজ। সুন্দর, রুচিসম্মতভাবে নিজের ঘরটিকে সাজানোর মাধ্যমেই তুলে ধরতে পারেন আপনার মননশীলতা। জেনে নিন ঈদে ঘর সাজানোর সহজ উপায়গুলো।

পাল্টেফেলুন বিছানার চাদর

শুধুমাত্র বিছানার চাদর পরিবর্তন করলেই দেখবেন পাল্টে গেছে ঘরের ভোল। চাদরটি যদি হয় আপনার ঘর, ঘরের আসবাব, বিছানা সবকিছুর সঙ্গে মানানসই এবং রুচিসম্মত, তাহলে দেখবেন ঘরে ঢুকলেই সুন্দর এক অনুভূতি দেবে। হালকা রঙ শরীর মনে এক ধরনের প্রশান্তি আনে। পছন্দ মত বিছানার চাদর কিনতে পারেন নিউ মার্কেট, বসুন্ধরা সিটি, গুলশান ডিসিসি, হোমটেক্সের বিভিন্ন শোরুম থেকে।

পর্দা পাল্টে দিলে ঘর হবে নতুন

একটি ঘরের দেয়ালের অনেক অংশ জুড়ে থাকে পর্দা। তাই পর্দা যদি পাল্টে দেওয়া হয় তবে ঘরটাকেই নতুন মনে হবে। তাই ঈদের আগেই আপনার ঘরের জন্য বিছানার চাদরের সাথে মিলিয়ে পর্দা কিনে ফেলতে পারেন। পুরো বাসার জন্য একসঙ্গে পর্দা না কিনে, শুধু বসার ঘরের জন্য নিতে পারেন। কিংবা এক রুমের পর্দা আরেক রুমে দিয়েও বাসার চেহারায় নতুনত্ব আনা যায়।

ওয়ার স্টিকার বা পেইন্টিং

দেয়ালে বিভিন্ন ধরনের পেইন্টিং, নিজেদের প্রিয় মুহূর্তের বাঁধাই করা ছবি, ওয়াল হ্যাঙ্গিং ইত্যাদি দিয়ে আপনার সাধারন ঘরটিকেও দিতে পারেন নান্দনিকতার ছোঁয়া। এছাড়াও আমাদের দেশে এখন বিভিন্ন অনলাইন শপে খুব সুন্দর সুন্দর থ্রিডি ওয়াল স্টিকার পাওয়া যায়। কিচেন, ডাইনিং, ড্রয়িং, বেডরুম এমনকি বাথরুমের জন্য আলাদা আলাদা অনেক ডিজাইনের স্টিকার আছে যেগুলো লাগালে ঘরে খুব সহজেই ভিন্নমাত্রা যোগ হয়। অল্প খরচে সুন্দর স্টিকার-এর মাধ্যমে আপনার ঘরে আনতে পারেন ঈদের আমেজ।

ঘরের শোভা বাড়াবে গাছ

ঘর সাজাতে ইনডোর প্ল্যান্টের জুড়ি মেলা ভার। ঘরে রাখা যায় এমন গাছ যেগুলো দেখতে যেমন সুন্দর হয় তেমনি আপনার ঘরের পরিবেশ ঠান্ডা ও স্বাস্থ্যসম্মত রাখতে সাহায্য করে। তাই আসছে ঈদের আগেই কয়েকটি গাছ এনে রাখুন আপনার ঘরে। দেখবেন সারাদিন পর গাছের ঐ সবুজের দিকে তাকালে শরীরের ক্লান্তি অনেকখানি কমে যাচ্ছে। আর তার সাথে সাথে এতদিনের কংক্রিটের নির্জীব ঘরটিও একটু প্রাণ খুঁজে পাবে।

বাংলাদেশ থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আয়ারল্যান্ডে দাঁড়িয়ে যখন কেউ আমাকে জিজ্ঞেস করেন, ‘আপনি কোথা থেকে এসেছেন?’ আমি গর্ব করেই বলি, ‘বাংলাদেশ।’ এরপর প্রায়ই আরেকটি প্রশ্ন আসে, ‘বাংলাদেশি কয়েকটি...
হাউস অব আহমেদ মূলত বাংলাদেশের ঐতিহ্যবাহী কারুশিল্প ও বস্ত্রঐতিহ্যকে সমকালীন লাক্সারি ফ্যাশনের ভাষায় উপস্থাপন করে। প্রতিষ্ঠানটি জানায়, জারদৌজি, জামদানি ও অন্যান্য ঐতিহ্যবাহী কারুকাজকে আধুনিক নকশার...
দেশের বাজারে নতুন দুটি অ্যাডভেঞ্চার মোটরসাইকেল এনেছে বিশ্বের অন্যতম মোটরসাইকেল ও স্কুটার নির্মাতা প্রতিষ্ঠান হিরো মোটোকর্প। মডেল দুটি হলো এক্সপালস ২০০ ৪ভি এবং এক্সপালস ২০০ ৪ভি প্রো। এর মধ্য দিয়ে...
অবৈধ অভিবাসীদের বৈধ করার ঘোষণা দিয়েছে ইউরোপের দেশ স্পেন। এতে দেশটিতে অনিয়মিত হয়ে যাওয়া অভিবাসীদের মধ্যে স্বস্তি ফিরেছে। এখন পর্যন্ত দেশটিতে বৈধতা পেতে ১২ লাখেরও বেশি আবেদন জমা পড়েছে।  
ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যার ঘটনায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে একজনকে।
রোহিঙ্গা সংকটকে আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ রোববার রাজধানীতে ইনস্টিটিউট অব গ্লোবাল কোঅপারেশন ফাউন্ডেশন- আইজিসি ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী বিদিশা সিদ্দিককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
লোডিং...

এলাকার খবর