স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানাল পাকিস্তান

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ০৯:৪২ পিএম

মহান স্বাধীনতা দিবসে বাংলাদেশকে শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো এক বার্তায় শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

স্বাধীনতা দিবসের প্রাক্কালে পাকিস্তানি হাইকমিশনের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে দেওয়া পোস্টে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির সরকার ও জনগণকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পাঠানো বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অভিন্ন মূল্যবোধ এবং সাধারণ বিশ্বাসের ওপর ভিত্তি করে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। দুদেশ একসঙ্গে কাজ করার মাধ্যমে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় অবদান রাখতে পারে।’

এ সময় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং বাংলাদেশের পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিকে, স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে পাঠানো এক বার্তায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। 

 

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে স্থানীয় সময় মঙ্গলবার বৈঠকটি অনুষ্ঠিত হয়। 
দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনের কারণে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানিয়েছে ঢাকা। সংগঠনটিকে গতিশীল করতে এখন দৃঢ় নেতৃত্বের প্রয়োজন এবং এ ক্ষেত্রে সব...
মাদক পাচার ও সংশ্লিষ্ট অর্থ পাচার রোধে সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও পাকিস্তান। ঢাকায় আয়োজিত অনুষ্ঠানে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তিতে সই করেন। এর আওতায় গোয়েন্দা তথ্য বিনিময়, যৌথ অভিযান,...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর