ফোর্বসের শতকোটিপতির তালিকায় সামিটের আজিজ খান

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৩:৪৬ পিএম

বিশ্বের এই বৈরী অবস্থাতেই শতকোটি টাকার ধনীর সংখ্যা আরও বেড়েছে। ২০২৪ সালে বিশ্বে শতকোটিপতিদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৭৮১–তে। প্রখ্যাত বিজনেস ম্যাগাজিন ফোর্বস মঙ্গলবার এ তালিকা প্রকাশ করে। সেই তালিকায় স্থান পেয়েছেন বাংলাদেশের সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান।

ফোর্বসের ওই তালিকায় স্থান পাওয়ার বিষয়ে ম্যাগাজিনটিতে বলা হয়েছে, বাংলাদেশে জন্ম হওয়া সামিট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ খান বেড়ে উঠেছেন সিঙ্গাপুরে। মোহাম্মদ আজিজ খানের সামিট গ্রুপের পাওয়ার প্ল্যান্টের ব্যবসা, বন্দর কেন্দ্রিক ব্যবসা, ক্যাবল ব্যবসা (ফাইবার ক্যাবল) এবং আবাসন ব্যবসা রয়েছে।

ফোর্বসের ২০২৪ সালের শতকোটিপতির তালিকায় ২৫৪৫তম স্থানে রয়েছেন ৬৯ বছর বয়সী মোহাম্মদ আজিজ খান। তাঁর সম্পদের পরিমাণ ১১০ কোটি মার্কিন ডলার।

ফোর্বস ম্যাগাজিন বলছে, ২০১৯ সালে আজিজ খান সামিট পাওয়ারের ২২ শতাংশ শেয়ার জাপানের একটি কোম্পানির কাছে ৩৩ কোটি মার্কিন ডলারে বিক্রি করেন। এর মাধ্যমে তাঁর কোম্পানির মূলধন দাঁড়ায় ১৫০ কোটি মার্কিন ডলারে। বর্তমানে তাঁর মেয়ে আয়েশা সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের পরিচালনায় রয়েছেন।

বর্তমানে সিঙ্গাপুরে বসবাস করা মোহাম্মদ আজিজ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। তাঁর তিন সন্তান রয়েছে।

যুদ্ধ, রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার মধ্যেও বিশ্বের বিভিন্ন দেশের ধনীরা আরও ধনী হচ্ছেন। গত এক বছরে ধনীদের সম্পদ বেড়েছে প্রায় ২ লাখ কোটি ডলার। ফোর্বস ম্যাগাজিন গতকাল মঙ্গলবার ২০২৪ সালের শতকোটিপতির নতুন তালিকা প্রকাশ করেছে। এর মধ্যে শীর্ষ ১০ শতকোটিপতির তালিকায় রয়েছেন বার্নার্ড আরনল্ট ও পরিবার, ইলন মাস্ক, জেফ বেজোস, মার্ক জাকারবার্গ, ওয়ারেন বাফেট, বিল গেটসের মতো ধনকুবের।

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের বিচারিক রায়ের কপি চেয়েছে বাংলাদেশ। কপি হাতে আসার পর এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা করে মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র...
বাংলাদেশ ও জাপানের মধ্যে কর্মসংস্থান সংক্রান্ত ‘ইএসডিপি-এমওসি’ চুক্তি স্বাক্ষর হয়েছে। এর অধীনে আগামী বছরের ১ এপ্রিল থেকে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু করবে জাপান। আজ সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক...
শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
গ্যারান্টি ক্লজসহ ফারাক্কা চুক্তি বাস্তবায়ন করে ভারত-বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন প্রশ্নের অবসান হবে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর...
পাকিস্তানের প্রতি তিনজন প্রাপ্তবয়স্কের মধ্যে একজন মানসিক রোগে ভুগছেন। জাতীয় পর্যায়ে প্রথম মানসিক স্বাস্থ্য জরিপে এই তথ্য উঠে এসেছে। একে জনস্বাস্থ্যের জন্য বড় চ্যালেঞ্জ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
নাটোরের বড়াইগ্রামে বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।
সব ধর্মের মানুষকে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সবাইকে বাংলাদেশি হিসেবে বিবেচনা করার কথাও বলেন তিনি। ...
প্রবাসী কর্মীদের লাগেজ পরিবহনের জন্য হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে ১৫০টি ট্রলি হস্তান্তর করা হয়েছে। সোমবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এসব ট্রলি...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর