উপজেলা নির্বাচন

স্থগিত ২০ উপজেলায় নির্বাচন রোববার, প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ০৮ জুন ২০২৪, ০৪:২১ পিএম

ঘূর্ণিঝড় রিমালে স্থগিত ২০টি উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ রোববার। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। 

খুলনার ডুমুরিয়া, পাইকগাছা ও কয়রা উপজেলা পরিষদে ভোটগ্রহণের জন্য সহকারি রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে নির্বাচনি সরঞ্জাম বিতরণ করা হয়। তৃতীয় ধাপের উপজেলা নির্বাচনে স্থগিত বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়ায় নির্বাচনি সরঞ্জাম পৌঁছেছে। 

এ দুই উপজেলায় মোট ভোট কেন্দ্র আছে ১২৯টি। এর মধ্যে ৬০ ভাগ ভোট কেন্দ্রই গুরুত্বপূর্ণ। 

ঝালকাঠির রাজাপুর ও কাঠালিয়া সব প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নির্বাচনি এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

ঝালকাঠির রাজাপুরের সহকারি রিটার্নিং অফিসার হাসান মাহমুদ সোয়াইব বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম চলমান। আমরা সবার সাথে সার্বিকভাবে সমন্বয় করছি।’

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর