‘ভোট পড়ার হার বেশি হলে আরও সন্তুষ্ট হত ইসি’

আপডেট : ০৯ জুন ২০২৪, ০৭:৪৫ পিএম

রাজনৈতিকভাবে নির্বাচনে ব্যপক অংশগ্রহণ হয়নি বলেই এবারের উপজেলা পরিষদ নির্বাচনে ভোটার উপস্থিতি কম বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কাজী হাবিবুল আউয়াল। সিইসি বলেন, ৬০ থেকে ৭০ শতাংশ ভোট হলে ইসি আরও বেশি সন্তুষ্ট হতো।

রোববার শেরে বাংলা নগরে নির্বাচন কমিশন ভবনে স্থগিত থাকা ১৯টি উপজেলা ভোট শেষে এসব কথা বলেন সিইসি।

এসময় কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘ভোটারদের কেন্দ্রে আনার দায়িত্ব প্রার্থীদের। ইসির বিবেচ্য হলো শান্তিপূর্ণ ভোট আয়োজন করা।’

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘সার্বিক বিশ্লেষণে নির্বাচন ভালো হয়েছে, এবারের উপজেলা পরিষদ নির্বাচনে পুলিশ এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করেছে।’

গত ৮ মে উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপ অনুষ্ঠিত হয়। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে সম্পন্ন করে নির্বাচন কমিশন। রোববার স্থগিত থাকা ১৯টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৬৯টি উপজেলা নির্বাচন শেষ করেছে নির্বাচন কমিশন। 

এর আগে ২০১৯ সালের মার্চে অনুষ্ঠিত ৪৪৫টি উপজেলা নির্বাচনে গড়ে ভোট পড়ার হার ছিল ৪০ দশমিক ৪৯ শতাংশ। এবার তা কমে ৪০ এর নিচে চলে এসেছে।

বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
মক্কা প্রতিরক্ষা জোটে সদস্য রাষ্ট্র হিসেবে যোগদানের জন্য এখনও বাংলাদেশ কোনো আনুষ্ঠানিক আমন্ত্রণ পায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। আজ মঙ্গলবার রাজধানীতে তিনি সাংবাদিকদের...
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
বগুড়ায় কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে এক যাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এরইমধ্যে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রেলের ক্যান্টিনের এক কর্মী। 
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর