প্রশ্নফাঁসের ঘটনায় বিপিএসসির তদন্ত কমিটি

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১২:২০ পিএম

ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশে সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খানকে আহ্বায়ক করে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

আজ মঙ্গলবার এই তদন্ত কমিটি গঠনের তথ্য ইনডিপেনডেন্ট ডিজিটালকে নিশ্চিত করেছেন কমিটির আহ্বায়ক ও কমিশনের যুগ্ম সচিব ড. আব্দুল আলীম খান। কমিটির অন্য দুজন হলেন, কমিশনের পরিচালক দিলাওয়েজ দুরদানা ও মোহাম্মদ আজিজুল হক।

আব্দুল আলীম খান বলেন, দ্রুত সময়ের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটি সবগুলো পক্ষের সঙ্গে কথা বলে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেবে। 

রোববার একটি বেসরকারি টেলিভিশনে সংবাদ প্রচারের পর বিপিএসসি আওতাধীন ক্যাডার ও নন–ক্যাডারসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা আলোচনায় এসেছে। এরই মধ্যে এই ঘটনায় দুজন উপপরিচালক ও গাড়ি চালক সৈয়দ আবেদ আলীসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

এদিকে, এই ঘটনার পর নিজেদের অবস্থান পরিষ্কার করেছে বিপিএসসি। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিগত ১২ বছরে বিসিএস ক্যাডার ও নন-ক্যাডার পরীক্ষা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে। এসব পরীক্ষা নিয়ে নতুন করে অভিযোগ উত্থাপনের কোনো অবকাশ নেই। প্রতিষ্ঠানটির দাবি, সম্প্রতি চ্যানেল ২৪-এ এই সংক্রান্ত যে প্রতিবেদন প্রচারিত হয়েছে এতে করে বিপিএসসির ভাবমূর্তি ও মর্যাদা ক্ষুণ্ন হয়েছে।

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পিএসসির
৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে চলা আন্দোলনে সায় না দিয়ে নির্ধারিত সময়েই তা আয়োজনের কথা জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। পিএসসির পক্ষ থেকে বলা হয়েছে, পরীক্ষা পেছানোর সুযোগ নেই।
৪৭তম বিসিএস প্রিলিমিনারি ফল প্রকাশ করা হয়েছে। এতে মোট উত্তীর্ণ হয়েছেন ১০ হাজার ৬৪৪ জন। আজ রোববার রাতে এ ফল প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। পিএসসি আগেই জানিয়েছিল, ২৮ সেপ্টেম্বরের মধ্যেই...
৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে  পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। আজ বুধবার রাতে পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমানের স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। 
বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আবারও মাঠে ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে সব ম্যাচ খেলতে পারেননি এই ডানহাতি পেসার। আরেক পেসার জস হ্যাজলউড তো পুরো অ্যাশেজেই...
মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়েছে নতুন মোড়। যে দেশকে আমেরিকা বছরের পর বছর নিজের ঘনিষ্ঠ মিত্র বলে মনে করে এসেছে, সেই দেশই নাকি ইরানের কাছে পৌঁছে দিয়েছে মার্কিন ঘাঁটির গোপন তথ্য! ইরানের এমন দাবি এখন...
সাতক্ষীরা-৪ আসনে সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলাম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর একটি গোপন ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে তোলপাড় সৃষ্টি হয়। এবার সেই ঘটনায় মুখ খুললেন...
দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃহস্পতিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার থেকে উত্তর-পূর্বাঞ্চলেও হতে পারে বৃষ্টি। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সুরমা, কুশিয়ারা,...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর