বিসিএসের লিখিত পরীক্ষা পেছাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে অনশন ও অবস্থান কর্মসূচিতে নামলেন প্রার্থীরা। ২৪ ঘণ্টার মধ্যে সরকারের সাড়া না মিললে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। তবে পিএসসি জানিয়েছে, নির্ধারিত সময়েই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ১০:১৬ পিএম

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ও অনশন কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে সরকারের উচ্চ পর্যায়ের সাড়া না পেলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

রোববার সকালে পিএসসির সামনে অবস্থান কর্মসূচিতে পুলিশের হামলার পর সন্ধ্যায় ডাকসু ভবনের সামনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। 

এবার ৪৭তম বিসিএস প্রার্থীদের লিখিত পরীক্ষায় সময় দেওয়া হচ্ছে মাত্র দেড় মাস। লিখিত পরীক্ষার সময় বৃদ্ধির দাবিতে সকালে পিএসসিতে অবস্থান নেন ৪৭– এর লিখিত প্রার্থীরা। কিন্তু পুলিশি হামলায় সরে যেতে বাধ্য হন তাঁরা।

সন্ধ্যায় আন্দোলনকারীরা জানান, দাবি আদায় না হওয়া অবধি অনশন ও অবস্থান কর্মসূচি পালন করবে তারা। এ সময় অন্তর্বর্তী সরকারে থাকা শিক্ষার্থীদের দুই উপদেষ্টারও সমালোচনা করেন তাঁরা।

নির্ধারিত সময়েই পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)। আজ রোববার পিএসসির জনসংযোগ কর্মকর্তা মো. মতিউর রহমান বলেন, ‘যথা সময়েই (২৭ নভেম্বর) পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা পেছানোর সুযোগ নেই।’

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ বিসিএসের মাধ্যমে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারের প্রবেশ পদে ১ হাজার ৭০২ জন প্রার্থীকে নিয়োগ দেওয়া হয়েছে।
৪৯তম বিসিএসে রাজনৈতিক কারণে কোনো প্রার্থীকে বাদ দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে তিনি এ কথা জানান।
দেশের চার জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর‌ জেলায় নতুন ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এসআরইউ নামে পুলিশের নতুন ইউনিট আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার রাজধানীর রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর