জিআই পণ্যের স্বীকৃতি পেল গোপালগঞ্জের গহনা

আপডেট : ১২ জুলাই ২০২৪, ০৮:৩৭ পিএম

রসগোল্লার পর এবার ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছে গোপালগঞ্জের ব্রোঞ্জের তৈরি বিভিন্ন গহনা। বৃহস্পতিবার পণ্যটি জিআই স্বীকৃতি লাভ করে। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর অফিস কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেন। 

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম জানান, ১২ মার্চ ব্রোঞ্জের তৈরি গহনাকে জিআই পণ্যের অন্তর্ভুক্তির জন্য শিল্প মন্ত্রণালয়ে আবেদন করা হয়। ব্রোঞ্জের তৈরি গহনা গোপালগঞ্জের শত বছরের ঐতিহ্য। বাংলাদেশ ছাড়া ভারতেও এই গহনার যথেষ্ট চাহিদা রয়েছে। এই গহনা কারিগরদের নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতসহ প্রশাসন নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান জেলা প্রশাসক। 

কাজী মাহবুবুল আলম বলেন, এই শিল্পটিকে টিকিয়ে রাখতে কুটির শিল্পনগরী গড়ে তোলা, শিল্পীদের গহনার নানা ডিজাইন সরবরাহ ও কাঁচামালের সহজলভ্যতা নিশ্চিতসহ জেলা প্রশাসন ইতোমধ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে। 

জানা যায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড় গ্রামে প্রায় শত বছর আগের থেকে ব্রোঞ্জের গহনা তৈরী হয়ে আসছে। এই গহনা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন জেলার মানুষের কাছে বেশ সমাদৃত। এসব গহনা একসময় দেশের গন্ডি পেরিয়ে পাশের দেশ ভারতেও বিক্রি হয়েছে। 

ভিডিও দেখুন:বর্তমানে গোপালগঞ্জ জেলা শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে মুকসুদপুর উপজেলার জলিরপাড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ব্রোঞ্জের গহনা বিক্রির জন্য একটি বাজার গড়ে উঠেছে। ক্রেতা-বিক্রেতেরা এই বাজার থেকে গহনা কিনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন।

চলতি বছরের ১২ মার্চ জলিরপাড়ের ব্রোঞ্জের গহনার জিআই পণ্যের স্বীকৃতি চেয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোতে আবেদন করা হয়। এর আগে গোপালগঞ্জের রসগোল্লা জেলার প্রথম পণ্য হিসেবে জিআই স্বীকৃতি লাভ করেছিল।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশকে বিনিয়োগের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। শনিবার সকালে রাজধানীতে আয়োজিত ‘বে অব বেঙ্গল কনভারসেশন (বিওবিসি) ২০২৬’ অনুষ্ঠানের উদ্বোধন করে এ কথা বলেন...
জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপি যে প্রতিশ্রুতি দেয় তা পালন করে। শহীদ জিয়া নারীদের ঘর থেকে বের করেছিলেন। তার আগে মেয়েরা ঘরে বন্দি...
কক্সবাজারের উখিয়ার ইনানিতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আগুন লেগে অন্তত ১০ পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে মেরিন ড্রাইভসংলগ্ন রিসোর্টটিতে আগুন লাগে। পরে স্থানীয়দের সহযোগিতায় প্রায় এক...
রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজ কক্ষে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। ওই চিকিৎসকের কক্ষও অপরিচ্ছন্ন অবস্থায়...
আটকের পর মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি নেহা বোরা। শুক্রবার আটক করার পর আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে তাকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে পুলিশ। তবে ভারতীয় নাগরিক সুরক্ষা সহিংসতার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর