২৭ দিন বন্ধ থাকার পর চালু হচ্ছে আন্তনগর ট্রেন

আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:৫৮ পিএম

টানা ২৭ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল। এর মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে রেলওয়ে। গত সোমবার থেকে দেওয়া হচ্ছে আগাম টিকিট।

সংশ্লিষ্টরা জানান, এর আগে গত সোমবার মালগাড়ি নিয়ে ট্রেন চলাচল শুরু হয়। পরের দুই দিন যাত্রীবাহী মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলেছে।

কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার জানান, এর আগে পরীক্ষামূলকভাবে স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। আজ থেকে শুরু হচ্ছে আন্তনগর ট্রেন চলাচল।

দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে গত ১৮ জুলাই থেকে নানা রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়। ১৩ দিন বন্ধ থাকার পর ১ আগস্ট স্বল্প দূরত্বে ট্রেন চলাচল শুরু হয়। দুদিন চলার পর ৩ আগস্ট আবারও তা বন্ধ হয়ে যায়।

ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের জন্য ক্ষমতা চাইলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। আজ শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি এক পোস্টে...
রেলের ই-টিকিট কিনতে গিয়ে দেশের নাগরিকের তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে। এতে আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধের ঝুঁকিতে সামরিক ও গোয়েন্দার বাহিনীর সদস্য সহ ৮৫ লাখ মানুষের তথ্য। যা ডার্ক ওয়েবে ছড়িয়ে...
রেলের অনলাইন টিকেট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার ১ থেকে ৫ দিন আগেই তা ব্লক করার সুযোগ রয়েছে। আর সেই ই-টিকেটিং সিস্টেমের ড্যাশবোর্ডের নিয়ন্ত্রণ থাকে ভেন্ডর প্রতিষ্ঠান সহজ ডট কমের কর্মীদের...
দুই বছর পর ভারত ও বাংলাদেশের মধ্যে আবারও চালু হচ্ছে খুলনা-কলকাতাগামী ‘বন্ধন’ ট্রেন। সম্প্রতি দুই দেশের ট্রেন চলাচলে আলোচনা হয়েছে। তবে এখনো দিনক্ষণ ঠিক হয়নি।   
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর