৩১ ডিসেম্বরের মধ্যে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা: স্নিগ্ধ

আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৪ পিএম

৩১ ডিসেম্বরের মধ্যে নিহত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী (সিইও) মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ।

আজ রোববার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান অডিটোরিয়ামে জুলাই বিপ্লবে আহত ও নিহতদের পরিবারের সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

এসময় জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী স্নিগ্ধ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে ৩১ ডিসেম্বরের মধ্যে নিহত ও আহতদের সম্পূর্ণ তালিকা প্রস্তুত করে তা জাতির সামনে তুলে ধরা হবে। তারই ধারাবাহিকতায় কাজ চলছে এবং তালিকা প্রস্তুত প্রায় শেষের দিকে। এছাড়া আসছে, ৩১ ডিসেম্বরের মধ্যেই পুরো দেশবাসীর কাছে এই আন্দোলনের প্রকৃত নিহত ও আহতদের তালিকা প্রকাশ হবে বলে জানান তিনি।

এর আগে ৩৩ জন আহতের মধ্যে ১ লাখ করে ৩৩ লাখ টাকা ও ৬ জন নিহতের পরিবারকে ৫ লাখ করে ৩০ লাখ টাকা চেক দেওয়া হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জাবি শাখার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে অধ্যাপক ড. মো. নূরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি...
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন,‌‌ ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌'‌ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না। বুকের পাটা থাকলে এখন আসেন। আমাদের মা-বোনদের বুক খালি করেছেন। আসেন, আইনের আওতায়...
সমাজব্যবস্থায় জটিলতার কারণে মানুষ আনন্দ ভুলে গিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ড. আব্দুল মঈন খান। আজ মঙ্গলবার বিকালে নরসিংদীর শিবপুরের যোশর বাজারের আড়িয়াল খাঁ নদীর ঘাটে বাজার কমিটি...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুইদিন পর একই পরিবারের চারজনের মধ্যে ভাই-বোনসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। এ ঘটনায় এখনো নিখোঁজ...
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বলেছেন, ‘রাতের আঁধারে মিরপুরের ক্লিনিক রাড্ডা ভেঙে দেওয়া অনাকাঙ্ক্ষিত। জমি নিয়ে বিরোধ থাকতেই পারে। কিন্তু এর মানে এই না যে রাতের আঁধারে ভেঙে দিতে হবে। এ ঘটনার...
গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) ছয় ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই খুদে বার্তায় এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
অপ্রতিম হত্যার পর এবার বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোনকল করে তার বাবা-মাকে হয়রানি ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে অপ্রতিম ও তার পরিবারকে জড়িয়ে নানা ধরনের অপপ্রচার চালানো...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর