জাহাজে হত্যার ঘটনায় শিল্প মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম

চাঁদপুরের হরিণা ফেরিঘাটের নিকটে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে ক্রু মেম্বারদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শোক প্রকাশ করে চার সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে শিল্প মন্ত্রণালয়।

সোমবার শিল্প মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এমভি আল বাকেরা জাহাজের ক্রু মেম্বরদের হত্যাকাণ্ডের ঘটনায় শিল্প মন্ত্রণালয় থেকে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহবায়ক এবং যুগ্মসচিবকে সদস্য সচিব করা হয়েছে। এ কমিটিকে সংঘটিত হত্যাকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও দায় দায়িত্ব নিরূপণ, অনুরূপ নৌ দুর্ঘটনা রোধে ভবিষ্যতে করণীয় নির্ধারণপূর্বক সুস্পষ্ট সুপারিশসহ একটি প্রতিবেদন আগামী ৫ কর্ম দিবসের মধ্যে দাখিলের নির্দেশনা দেওয়া হয়েছে।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদপুরের হরিণা ফেরিঘাটের নিকটে সার বোঝাই এমভি আল বাকেরা জাহাজে এক দল ডাকাত আক্রমণে ক্রু মেম্বরদের গলা কেটে নির্মমভাবে হত্যাকাণ্ড ও আহতের ঘটনায় শিল্প মন্ত্রণালয় গভীর শোক প্রকাশ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে। শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি করা হচ্ছে।

এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে মালবাহী জাহাজটি থেকে ৮ জনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পুলিশ জানায়, ৯৯৯ মাধ্যমে তারা জানতে পারেন এমভি আল বাখেরা জাহাজে মরদেহ রয়েছে। পরে তারা গিয়ে ৫ জনকে মৃত অবস্থায় এবং ৩ জনকে আশংকাজনক অবস্থায় পান। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। এখন আশঙ্কাজনক অবস্থায় একজন চিকিৎসাধীন রয়েছেন বলে জানান তিনি।

এ ঘটনায় নিহতরা হলেন- মাষ্টার কিবরিয়া, ইঞ্জিন চালক সালাউদ্দিন, সুকানি আমিনুল মুন্সি, গ্রিজার সজিবুল, আজিজুল ও মাজেদুল। তাঁরা সবাই নড়াইল জেলার বাসিন্দা।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
দেশের কারাগারগুলোতে বন্দির সংখ্যা ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। কোনো কোনো জেলখানায় একজন কয়েদির জায়গায় থাকছে ৪ জন। এছাড়া মাদকাসক্ত ও কিশোর অপরাধীদের আলাদা করার কারণে বেগ পেতে হচ্ছে...
আগামী ৩ মাসের মধ্যে দেশে কোনো কিশোর গ্যাং থাকবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। শুক্রবার বিকালে এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদে তিনি একথা বলেন।
রাজধানীতে পাওয়া অজ্ঞাত মরদেহের বেশিরভাগ হত্যার শিকার বলে জানয়েছেন মানবাধিকার কর্মীরা। বিশ্লেষকদের মতে, শৃঙ্খলা রক্ষা বাহিনীর দক্ষতার ঘাটতি-সমন্বিত তথ্যভাণ্ডারের অভাব এবং উন্নত প্রযুক্তির সীমিত...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর