৩ দিনের মধ্যে বাংলা একাডেমি পুরস্কার পুনর্মূল্যায়ন: মোস্তফা সরয়ার ফারুকি

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৫, ০৬:৫৯ পিএম

সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকি বলেছেন, ‘বাংলা একাডেমির পুরস্কার এখনো বাতিল হয়নি, স্থগিত করা হয়েছে। ৩ কার্যদিবসের মধ্যে পুরস্কার পুনর্মূল্যায়ন করা হবে। যাদের নামে অভিযোগ এসেছে তাদের বিষয়টি যাচাই করে দেখা হবে।’ 

আজ রোববার দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। 

এসময় সংস্কৃতি উপদেষ্টা বলেন, ‘ভুল করে গো ধরে বসে থাকার চেয়ে ভুল সংশোধন করা ভালো। বাংলা একাডেমির পুরস্কার পদ্ধতি অদ্ভূত। এখানে একটা কোটারি পদ্ধতি আছে। কোটারি স্বার্থের যে ব্যবস্থা তা দূর করতে পুরো বাংলা একাডেমিকে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলা একাডেমিকে কীভাবে ঢেলে সাজানো যায়, সেজন্য সংস্কার কমিশন করা হচ্ছে। এই একাডেমির পুরস্কার পদ্ধতি, পরিচালন পদ্ধতিসহ সবকিছুই সংস্কার করা হবে, বাংলা একাডেমিকে কীভাবে সত্যিকারের চিন্তা চেতনার মননের প্রতীক যাতে করা যায়, সেই সিদ্ধান্ত নেওয়া হবে।’

এসময় মোস্তফা সরয়ার ফারুকি বলেন, ‘বাংলা একাডেমিতে এমন এক ব্যবস্থা করা হয়েছে যেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া ঢুকতে পারবে না। আবেদন না করলেও জাতীয় পুরস্কার দেওয়া যায়। রাষ্ট্র যাকে যোগ্য মনে করে রাষ্ট্রীয় পুরস্কার তাকে দেওয়া উচিত বলে ব্যক্তিগতভাবে মনে করি।’

কেন পুরস্কার স্থগিত করা হলো এমন এক প্রশ্নের জবাবে বাংলা একাডেমি মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম বলেন, ‘প্রথম কথা হলো আমাদের ভুল হয়েছে। পুরস্কারপ্রাপ্তদের ব্যাপারে অনানুষ্ঠানিকভাবে অভিযোগ এসেছে। যাচাই করে দেখা হবে। বিদ্যমান কাঠামো অক্ষরে অক্ষরে পালন করা হয়েছে। কিন্তু সেখানে কিছু ভুল হয়েছে বলেই পুনর্মূল্যায়ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। অপরাধমূলক যে বিষয়, সেটার সম্পৃক্ততা পাওয়া গেলে বাতিল হবে।’

এসময় বাংলা একাডেমির মহাপরিচালক জানান, স্টল বরাদ্দ নিয়ে এক প্রকার সমালোচনাতো হয়েছেই। প্রত্যেকটা সিদ্ধান্ত একটা বড় কমিটির মাধ্যমে নেওয়া হয়েছে। কোনো বই নিষিদ্ধের এখতিয়ার বাংলা একাডেমির নেই। মেলা চলাকালে কোনো বিশৃঙ্খলা হলে ব্যবস্থা নেয় একাডেমি।

অধ্যাপক মোহাম্মদ আজম আরো বলেন, ‘বাংলা একাডেমির সংস্কার চান বিপুল সংখ্যক মানুষ। পুরস্কার ঘোষণার পর নানান ধরণের মনোভাব আমলে নিয়ে পুরস্কার সাময়িক স্থগিত করা হয়েছে। গণহত্যা বা জনবিরোধী রাজনীতির সাথে কারো জড়িত থাকার সরাসরি প্রমাণ পেলে তার পুরস্কার বাতিল করা হবে। কমিটি কাজ করছে। ৩ কর্মদিবসের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন হবে। বাংলা একাডেমির সংস্কারে শিগগিরই সংস্কার কমিটি গঠন করা হবে।’

এর আগে গতকাল ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের জন্য ঘোষিত নামের তালিকা স্থগিত করে বিজ্ঞপ্তি দেয়া হয়। এবারের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ঘোষণার পর থেকেই কবি–লেখকদের একাংশ প্রতিবাদমুখর হয়ে ওঠে। এরইমধ্যে ‘বিতর্কিত বাংলা একাডেমি পুরস্কার–২০২৪ বাতিল ও ফ্যাসিবাদ পুনর্বাসনের প্রতিবাদে’ একাডেমি ঘেরাও কর্মসূচি দেয় বিক্ষুব্ধ কবি–লেখক সমাজ নামের একটি সংগঠন।

গত ২৩ জানুয়ারি ২০২৪ সালের বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি–লেখকদের নামের তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি। এতে ১০ জন কবি ও লেখকের নাম ছিল। 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪ প্রাপ্ত কবি–লেখকদের মধ্য ছিলেন- কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ/গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান ও ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের হাতে এ পুরস্কার তুলে দেওয়ার কথা ছিল। 

 

মৃত্যুর ১৪ বছর পরও পাঠক মহলে সমান জনপ্রিয় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ। গবেষক ও প্রকাশকদের মতে, তাঁর সৃষ্ট চরিত্র, সহজ-সাবলীল ভাষা ও মধ্যবিত্ত জীবনের চিত্রায়ণ এখনো পাঠকদের আকৃষ্ট করে।
বাংলাদেশে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আর রাজনৈতিক ভবিষ্যৎ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে তিনি এ মন্তব্য...
জুলাই জাদুঘর চালুর সব প্রস্তুতি শেষ হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতিমন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। নতুন কমিটি গঠন, গেজেট প্রকাশ এবং সংবাদ সম্মেলনের পর দ্রুত জাদুঘর খুলে দেওয়া হবে বলে জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের টাকা আছে, কিন্তু এই দেশে খারাপ কিছু করার সক্ষমতা তাদের নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার তথ্য অধিদপ্তরের নিয়মিত...
নেত্রকোণার দুর্গাপুরে গভীর রাতে ডিবি পুলিশের পরিচয়ে ঘরে ঢুকে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাত দলের সদস্যরা বাড়ির লোকজনের হাত-পা বেঁধে প্রায় ৩ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার, মোবাইল ফোন ও জামাকাপড় লুট...
পাকিস্তান থেকে বেলুচিস্তানের স্বাধীনতা ঘোষণা করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মীর ইয়ার বেলুচ। দীর্ঘদিনের বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের ইতিহাস, অতীত নেতাদের ব্যর্থতা ও জটিল ভূ-রাজনৈতিক বাস্তবতার মধ্যে...
চার বছরের অপেক্ষার অবসান। আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত লড়াই—বিশ্বকাপের ফাইনাল। একদিকে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, অন্যদিকে ইউরোপের পরাশক্তি স্পেন। নব্বই মিনিট, কিংবা তারও বেশি...
গত জানুয়ারিতেই বাংলাদেশসহ বিশ্ববাজারে স্বর্ণের দাম ইতিহাসের সব রেকর্ড ভেঙে দিয়েছিল। দেশে প্রতি ভরি সোনার দাম প্রায় ৩ লাখ টাকার কাছাকাছি চলে যায়। মানুষের মনে তখন প্রশ্ন ওঠে, সোনা কেনা কি তবে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর