এস আলমের বাড়ি এখন জৌলুসহীন

আপডেট : ৩০ জানুয়ারি ২০২৫, ০৩:৫৭ পিএম

দোর্দণ্ড প্রতাপশালী এস আলমের বাড়ি এখন জৌলুসহীন। বন্ধ হয়ে গেছে চট্টগ্রামে ৫০ একর জমির ওপর শুরু হওয়া বিলাসবহুল বাংলো নির্মাণের কাজ। সরিয়ে নেয়া হয়েছে নামিদামি গাড়ি, এমনকি নিরাপত্তা কর্মীদের। ত্যাগ করেছেন নাগরিকত্ব। এ অবস্থায় তার দেশে থাকা সম্পদ দ্রুত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরুর পরামর্শ দিচ্ছেন দুদকের সাবেক কর্মকর্তা।

২০১৪ সালের নির্বাচনের পর শেখ হাসিনা সরকারের অতি ঘনিষ্ঠ ব্যক্তি হয়ে ওঠেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলম। যেন হাতে পেয়ে যান আলাদিনের চেরাগ।

টিন এজেন্ট হিসেবে যাত্রা শুরু হলেও পরিবহন, সিমেন্ট, ভোজ্য তেল, স্টিল, চিনি পরিশোধন থেকে শুরু করে কুইক রেন্টাল বিদ্যুৎ ব্যবসায়ও আসে তারা। ২০২০ সালে চট্টগ্রামে ৫০ একর জমির ওপর শুরু হয় বিলাসবহুল বাংলো নির্মাণের কাজ। 

সেখানে হচ্ছিল ৭ ভাইয়ের জন্য ৭টি বাড়ি। এর মধ্যে এস আলমের নিজেরটি আবার ৪ তলা। প্রতিটি ফ্লোর ১৫ হাজার বর্গফুট। লেকের জন্যও রয়েছে নির্ধারিত জায়গা। আগস্টের শুরুতেও চলেছে কাজ।

স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এখানে বাড়ি বানাচ্ছে। এস আলমের বাড়ি বানাচ্ছে। ওখানে ৭টা। আমরা এদিকের খোঁজখবর রাখি না।’ 

তবে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আনাগোনা নেই চট্টগ্রামের সুগন্ধা আবাসিকের বাড়িতেও। জৌলুস হারিয়েছে পটিয়ার বাড়ি। রাজধানীর বনানী ডিওএইচএসের এপার্টমেন্টে সাড়ে তিন হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাট দুটি, গাড়িও পড়ে আছে পার্কিংয়ে, তবে খোঁজ নেই পরিবারের সদস্যদের।

ভবনটির একজন বাসিন্দা বলেন, ‘তাদের ফ্ল্যাট এখানে ২টা আছে। ৩ তলায়। এরা কেউই এখানে নাই। আগে অনেক মানুষ ভিড় করত। ৫ আগস্টের পর থেকে কোনো মানুষকে দেখতে পাচ্ছি না আমরা।’ 

এ অবস্থায় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় অর্থ লোপাট ও পাচারে অভিযুক্ত এস আলমের দেশে থাকা সম্পদ দ্রুত জব্দ করে আইনি প্রক্রিয়া শুরুর পরামর্শ দিচ্ছেন দুদকের সাবেক মহাপরিচালক মো. মইদুল ইসলাম। 

সাবেক এই কর্মকর্তা বলেন, ‘তারা যখন দোষী সাব্যস্ত হবে বিচারে এবং তাদেরকে সাজা দেওয়া হবে তখন এই সম্পদগুলো বাজেয়াপ্ত হবে সরকারের অনুকূলে। তখন সরকার এই সম্পদগুলোকে নিতে পারবে এবং সরকার সে অনুযায়ী ডেস্পোজাল করতে পারবে অর্থাৎ বিক্রি করতে পারবে বা দান করতে পারবে। মানে পুরোপুরি সরকারি সম্পত্তি হয়ে যাবে।’

এক দশকে ইসলামী ব্যাংকসহ ডজন খানেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ২ লাখ কোটি টাকা নেয়ায় অভিযুক্ত এস আলম গ্রুপ। সে সম্পদে নানা দেশে, নানা নামে গড়েছেন ব্যবসা প্রতিষ্ঠানও। নিজেকে সিঙ্গাপুরের নাগরিক বলে ছেড়েছেন বাংলাদেশের নাগরিকত্বও।

দুদক রাজধানীর গুলশানে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের দুটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দ করেছে। তল্লাশিতে বিলাসবহুল গাড়ির চাবিসহ দুর্নীতির নানা আলামত পাওয়ার দাবি করেছে সংস্থাটি।
ব্রিফিংয়ে চিফ প্রসিকিউটর জানান তদন্তে অপরাধের সতত্যা মিললে বিচারে আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি দলটির সকল সম্পত্তি বাজেয়াপ্ত করার সুযোগ রয়েছে ট্রাইব্যুনাল আইনে। এই বিচার ট্রাইব্যুনাল আইন এবং...
দেশের বিভিন্ন স্থানে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় কারণ দেখিয়ে কিছু দুষ্কৃতিকারীর ফকির, সুফি সাধক এবং বাউলদের প্রতি অবমাননাকর আচরণ ও শারীরীক হামলা করে। যা ওই ভুক্তভোগী নাগারিকদের সাবিংধানিক অধিকার হরণ...
বাংলাদেশ ব্যাংকের আলোচিত রিজার্ভ চুরি, এস আলম গ্রুপের হাজার হাজার কোটি টাকা লোপাট এবং বিভিন্ন ঋণ জালিয়াতিতে নীতিগত সহায়তার অভিযোগে সাবেক তিন গভর্নরের নথিপত্র ও ব্যক্তিগত তথ্য তলব করেছে দুর্নীতি দমন...
সম্প্রতি বন্যায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে খাগড়াছড়ি সদর, দীঘিনালা, মহালছড়ি ও পানছড়ি উপজেলা। তলিয়ে গেছে জেলার ৮ হাজার ১৩০ হেক্টর আবাদি জমির মধ্যে ১ হাজার ৩১ হেক্টর জমির ফসল। এর মধ্যে পুরোপুরি...
প্রায় আট বছর পর ভারতীয় সিনেমায় ফিরছেন প্রিয়াঙ্কা চোপড়া। আর সেই প্রত্যাবর্তন হচ্ছে এস এস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’ দিয়ে। নায়িকার জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে...
ইউএনডিপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। ই-পার্লামেন্ট, সংসদীয় ফেলোশিপ, স্থায়ী কমিটি শক্তিশালীকরণ...
আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক গেলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। গতকাল শনিবার নিউইয়র্ক...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর