আখেরি মোনাজাতে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৪:১৭ পিএম

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রোববার শেষ হচ্ছে নিজামুদ্দিন মারকাজ অনুসারীদের বিশ্ব ইজতেমা। বেলা ১২টায় আখেরি মোনাজাত পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন সাদ। আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা ও নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার বাদ ফজর বয়ান করেন দিল্লির মাওলানা মোরসালিন। বাংলায় তরজমা করেন মুফতি আজিম উদ্দিন। সকাল সাড়ে ৯টায় শুরু হবে হেদায়াতি বয়ান। বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ।

ময়দানে ৮৫টি খিত্তায় অবস্থান নিয়ে তাবলীগ বিষয়ে মুরুব্বিদের দিক নির্দেশনা শুনছেন দেশ-বিদেশের লাখো মুসুল্লি।

এদিকে, আখেরি মোনাজাতে মুসল্লিদের যাতায়াতের সুবিধায় ৮টি বিশেষ ট্রেন ও বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। বনলতা, কক্সবাজার এক্সপ্রেস, সুবর্ণলতা, পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা—এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত টঙ্গী স্টেশনে সকল ট্রেনের যাত্রাবিরতি রাখা হয়েছে।

আখেরি মোনাজাত শেষে তাবলীগের দাওয়াতি কাজে বের হবেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা। আর এই ধাপের মাধ্যমে শেষ হচ্ছে এবারের বিশ্ব ইজতেমা।

রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
দুই বছরেও লুটের ১৩শর বেশি অস্ত্র এখনও উদ্ধার হয়নি। কারাগার থেকে পালানো প্রায় সাতশ বন্দিও এখন পর্যন্ত অধরা। ঢাকাসহ বিভিন্ন স্থানে সংঘর্ষ ও হত্যাকাণ্ডে লুটের অস্ত্র ও পলাতক আসামিদের সম্পৃক্ততায়...
ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় ধউর মোড় থেকে আশুলিয়া পর্যন্ত তুরাগ নদীর ওপর নির্মিত দুই লেনের দুটি সার্ভিস লেন যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে।
দেশের বেশ কয়েকটি জেলায় নদী ভাঙনে বিলীন হচ্ছে ফসলি জমি-বসতভিটা। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন নদী এলাকার বাসিন্দারা। তাদের অভিযোগ, ভাঙন ঠেকাতে বহু আশ্বাসের পরও নেওয়া হচ্ছে না স্থায়ী কোনো ব্যবস্থা।...
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের সকল...
সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেত্রী এলিনা শাম্মী। বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় শুটিংয়ের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে বের হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় দুর্ঘটনার শিকার হন তিনি। দুর্ঘটনায় মাথা ও কপালে...
বান্দরবানের দুর্গম জনপদে যোগাযোগের প্রধান অবলম্বন ৯৩টি বেইলি ব্রিজের মধ্যে ৪০টিই মারাত্মক ঝুঁকিপূর্ণ। জোড়াতালি দিয়ে টিকে থাকা এসব সেতু দিয়েই প্রতিদিন ঝুঁকি নিয়ে চলছে ভারী যানবাহন, স্থানীয় ও...
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর