আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৫৬ পিএম

বর্তমানে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার কোর কমিটির সভা শেষে সচিবালয়ে এই মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, বিচ্ছিন্ন ঘটনা আগেও ঘটেছে। 

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো। ৫৩ বছরে কোনো মিডিয়া কখনও বলেনি। পরিস্থিতি আগের মতোই। তবে সন্তোষজনক। ছোটখাটো ঘটনা ঘটছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো করার জন্য বাহিনীগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আজ রাতে দেখবেন পরিস্থিতি কী হয়।’

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমি বলব, আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। এটা উন্নতি করার অবকাশ রয়ে গেছে। আগে হলে কী হতো? বনশ্রীর ঘটনাটা জানতে জানতে দুই দিন সময় লেগে যেত। এখন আমরা সাথে সাথে জেনে যাই। এ জন্য এমন মনে হয়। এসব ছোটখাটো ঘটনা, এগুলো আগেও ঘটেছে। দুয়েকদিন আগেও ঘটেছে। ভবিষ্যতে যেন না ঘটে, এ জন্য কী কী ব্যবস্থা নেওয়া যেতে পারে সে ব্যাপারে আলোচনা হয়েছে।’

বিভিন্ন দাবির ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘আপনি পদত্যাগের কথা বলছেন। আমার তো জানাজাও হয়ে গেছে। দাফনও হয়ে গেছে। এই মন্ত্রণালয়ে দায়িত্ব পাওয়ার পর জীবিত অবস্থায় জানাজার সওয়াব পেয়ে গেছি।’

তিনি বলেন, ‘আগের সিস্টেমে হলে রাত আড়াইটায় আপনাদের কাউকে খুঁজেও পেতাম না। আমি আধাঘণ্টা আগে বলছি, আপনারা সবাই কিন্তু গিয়ে হাজির হয়েছেন।’ 

উপদেষ্টা বলেন, ‘পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম, সে অবস্থার চেয়ে কি আরও ভালো হয়েছে না? কিন্তু হ্যা, তাদের কর্মকাণ্ড আরও বাড়ানোর স্কোপ আছে। এরা চেষ্টাও করছে। তাদের কমান্ডাররাও চেষ্টা করছে। এটা আস্তে আস্তে আরও ভালোর দিকে যাবে।’

অপারেশন ডেভিল হান্টের ব্যাপারে উপদেষ্টা বলেন, ‘অপারেশনটা করাই তো হয়েছে যাতে এ ধরণের ঘটনা হলে জলদি ব্যবস্থা নেওয়া যায়। রাজশাহীতে যে ঘটনা হয়েছে, আপনি দেখেন সাথে সাথে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এবং যে ওসিরা মামলা নিতে বিলম্ব করেছে, তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা সাসপেন্ড করে দিসি। অন্য সময় হলে কিন্তু এত তারাতারি হতো না। আপনারা এটাও দেখেন, আমরা অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু ক্লোজ করে নিয়ে এসেছি, আপনাদের রিপোর্টের ওপর ভিত্তি করে। আপনারা অনুসন্ধানি সাংবাদিকতা চালিয়ে যান, আমরা খুব খুশি হবো। সত্যি যেটা সেটাই বলেন।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আগে কি হতো? একটা ঘটনা হলে মানুষ এগিয়ে আসত। এখন ছবি তোলে। মানুষের মনও আসলে পরিবর্তন হয়েছে। আমাদের অন্যের বিপদে এগিয়ে আসতে হবে। জনগণের মধ্যে এই সচেতনতাও বাড়াতে হবে।’

বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
দুই একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার করা যাবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিএনপিকে ঢালাওভাবে চাঁদাবাজের তকমা দিলে জনগণই তার...
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর