২৬ মার্চেও কুচকাওয়াজ হচ্ছে না: স্বরাষ্ট্র সচিব 

আপডেট : ১৬ মার্চ ২০২৫, ০৬:৫৮ পিএম

এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রোববার স্বাধীনতা দিবস এবং আসন্ন ঈদের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সচিবালয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ কথা বলেন। 

স্বরাষ্ট্র সচিব জানান, গত বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের মতো এবছর মহান স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজের কোনো আয়োজন থাকছে না। 

সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। 

স্বাধীনতা দিবস এবং ঈদকে ঘিরে কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে স্বরাষ্ট্র সচিব বলেন, ‘ঝুঁকি সব সময়ই থাকে। তবে আইন শৃঙ্খলা বাহিনীগুলো যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আছে। চাঁদাবাজি বন্ধসহ জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে বাহিনীগুলোকে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়া হয়েছে।’ 

এ সময় স্বরাষ্ট্র সচিব আরও বলেন, ‘ঈদকে ঘিরে যেন কোনো শ্রমিক অসন্তোষ না হয় সেজন্য ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের বেতনভাতা পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদে গার্মেন্টস শ্রমিকদের ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত নেবে তৈরি পোশাকখাতের সংগঠনগুলো।’

যেখানে অপরাধ ঘটছে, সেখানেই গ্রেপ্তার হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ বুধবার পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া অনুষ্ঠানে...
বাংলাদেশ পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার ৯ কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি ও পদায়ন করা হয়েছে। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের...
আর্মড পুলিশ ব্যাটালিয়নকে (এপিবিএন) ফৌজদারি অপরাধ তদন্তের ক্ষমতা দেওয়ার প্রস্তাব রেখে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের...
পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) পদমর্যাদার ৫ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে প্রজ্ঞাপনে এ তথ্য...
নোয়াখালীতে একটি বাসায় চুরি করতে এসে দেখে ফেলায় এক স্কুলছাত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে। পরে স্থানীয় লোকজন তাকে আটক করে গণপিটুনি দেয়।
অভিযোগে অনুসারে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদ দায়িত্ব পালনকালে একটি সিন্ডিকেটের মাধ্যমে মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তরে নিয়মবহির্ভূতভাবে নিয়োগ ও প্রশাসনিক কর্মকর্তাদের...
বিচারকেরা এআই ব্যবহার করতে পারবেন, কিন্তু এর ওপর নির্ভরশীল হওয়া যাবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
মধ্যপ্রাচ্যের জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচল কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদি। আজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর