৪১৮ যাত্রী নিয়ে সিলেট থেকে প্রথম হজ ফ্লাইট

আপডেট : ১৪ মে ২০২৫, ০৭:২৯ পিএম

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৮ জন যাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের মদিনার উদ্দেশে যাত্রা করেছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টায় বিজি ২৩৭ ফ্লাইটটি ছেড়ে গেছে। এ বছর সিলেট থেকে পাঁচটি ফ্লাইটে ২ হাজার ৯০ হজযাত্রী সৌদি আরব যাবেন বলে জানিয়েছেন বাংলাদেশ বিমানের সিলেট জেলা ব্যবস্থাপক মো. শাহনেওয়াজ মজুমদার।

তিনি জানান, সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়ে গেছে। এই ফ্লাইটে সিলেট থেকে ৩৫০ জন ও ঢাকার ৫৮ জন যাত্রী রয়েছেন। আরও চারটি ফ্লাইট সিলেট থেকে যাবে। সেগুলো সিলেট-জেদ্দা রুটে। এর মধ্যে আগামী ২৩, ২৫, ২৬ ও ২৯ মে ফ্লাইটগুলো যাওয়ার কথা রয়েছে।

জানা গেছে, সিলেট থেকে দুই হাজার ৮০০ জন ছাড়া বাকি হজ যাত্রীরা ঢাকা হয়ে সৌদি আরবে যাবেন। আজকের প্রথম ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের মদিনায় যাবে। তাদের ইমিগ্রেশন ওসমানী বিমানবন্দরে সম্পন্ন করা হয়েছে।

গত বছর ২০২৪ সালের ২২ মে সিলেটে থেকে প্রথম ফ্লাইট গিয়েছিল। ওই বছরও একইভাবে পাঁচটি ফ্লাইট পরিচালনা করে বাংলাদেশ বিমান।

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়া নিয়ে ভিন্নমত জানিয়েছেন বিশেষজ্ঞরা। কেউ বলছেন, হুজুগে এই চুক্তিতে যোগ দেওয়া ঠিক হবে না। আবার কেউ বলছেন, চুক্তিতে গেলে নতুন সুযোগ তৈরি হবে। তবে এ বিষয়ে...
মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশ ইতিবাচক বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিং করার সময় সাংবাদিকদের এ কথা জানান নতুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প খাতের অবদান ভবিষ্যতে অন্তত ৬০ শতাংশে উন্নীত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। 
দুর্নীতি দমন কমিশন- দুদকের মুখপাত্রের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ ও মানহানির মামলা করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব...
সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় সাড়ে পাঁচ মাস চিকিৎসা গ্রহণ শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার রাত ৯টা ২০ মিনিটের দিকে তিনি ঢাকার শাহজালাল...
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া নিয়োগ পেয়েছেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক...
ময়মনসিংহে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও ৬ জন আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কের সদর উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
লোডিং...

এলাকার খবর