ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ আমিরাতের

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ১০:২০ পিএম

দুবাইয়ে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এ যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। আজ রোববার ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ আগামী ২০২৭ সালের ১ থেকে ৩ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় এই বৈশ্বিক সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর প্রত্যাশা ব্যক্ত করে এই আমন্ত্রণ জানান। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বাংলাদেশের জনগণের অব্যাহত সাফল্য ও সমৃদ্ধি কামনা করে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।

আমিরাতের এই নেতা বলেন, মানবজাতির জন্য একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে দুবাইয়ে স্বাগত জানানোর অপেক্ষায় রয়েছেন।

তিন দিনব্যাপী ‘ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিট ২০২৭’-এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শেপিং ফিউচার গভর্নমেন্টস’ (ভবিষ্যতের সরকার গঠন)।

এই সম্মেলন একটি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক মঞ্চ, যেখানে সরকারপ্রধান, নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, বিশেষজ্ঞ এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একত্রিত হয়ে উদীয়মান বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন এবং শাসনব্যবস্থার উদ্ভাবনী পদ্ধতিগুলো খুঁজে দেখেন।

বার্ষিক এই সমাবেশ অংশগ্রহণকারী দেশগুলোকে অভিজ্ঞতা বিনিময়, নীতিগত উদ্ভাবন ভাগাভাগি এবং জটিল বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার ক্ষেত্র অনুসন্ধানের সুযোগ করে দেয়।

সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের মতে, ২০২৬ সালের সম্মেলনে ৬০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান, ৫০০ জনেরও বেশি মন্ত্রী এবং ১৫০টিরও বেশি দেশের প্রতিনিধিরা অংশ নিয়েছিলেন।

এছাড়া বৈশ্বিক বিশেষজ্ঞ, নীতিনির্ধারক ও চিন্তাবিদদের আকৃষ্ট করা ওই আয়োজনে সব মিলিয়ে ৬ হাজারেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেন।

ভবিষ্যতের শাসনব্যবস্থা নিয়ে সংলাপ উৎসাহিত করা এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা ও টেকসই অগ্রগতি এগিয়ে নিতে যৌথ কৌশল প্রণয়ন করাই এই সম্মেলনের লক্ষ্য।

দেশে কলেজ ও শিক্ষার্থীর সংখ্যা বাড়লেও শিক্ষার মান কতটা বেড়েছে তা নিয়ে প্রশ্ন রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুরে অধ্যক্ষ সম্মিলনে এ মন্তব্য করেন...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
বোয়েসেলের এমডি রাশেদুল হক জানিয়েছেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচের সবই বহন করছেন নিয়োগকর্তা। মোট ১০ হাজার কর্মী এই বন্দোবস্তের আওতায় মালয়েশিয়া যাবেন। 
দেশের ভাবমূর্তি রক্ষায় মালয়েশিয়াগামী প্রবাসীদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনা খরচে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত...
জামালপুরের ইসলামপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা তিন বন্ধু নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টার দিকে জামালপুরের পলবান্ধা এলাকায় এ দুর্ঘটনা হয়। 
মরক্কোর মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনীর পর এবার ভারতের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে নির্মাতা রুবাইয়াত হোসেনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। আগামী ১৬ থেকে ২৩...
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও এজেন্টিক প্রযুক্তির প্রভাবে বদলে যাচ্ছে কর্মক্ষেত্র। এর সঙ্গে পরিবর্তন আসছে মানবসম্পদ ব্যবস্থাপনা বা এইচআরের কাজেও। কর্মী নিয়োগ ও প্রশাসনিক দায়িত্বের বাইরে প্রতিষ্ঠানের...
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন দেশের বরেণ্য অভিনেতা মামুনুর রশীদের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। রাজধানীর একটি হাসপাতালে কয়েক দিন ধরে চিকিৎসা নিচ্ছেন তিনি। বর্তমানে নিবিড়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর