সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না: উপদেষ্টা রিজওয়ানা

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম

মব জাস্টিসের বিষয়ে সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে এবং সরকার কোনোভাবেই মব জাস্টিস বরদাশত করে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি জানান, যেখানেই মব জাস্টিস হচ্ছে সেখানেই আসামি গ্রেপ্তার করা হচ্ছে। 

আজ শনিবার সকালে সাভারে উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে একদিনে এক লাখ চারাগাছ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই উপদেষ্টা। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘সরকার বারবার তার অবস্থান পরিষ্কার করেছে। সেটা হচ্ছে, মব জাস্টিস সরকার কোনোভাবেই বরদাশত করে না। এখন যে ঘটনাগুলো ঘটছে, সেগুলোর সাথে কোনো সরকার ও সরকারি দলের কোনো সম্পৃক্ততা নেই। যখনই মব জাস্টিস ঘটছে, বিগত ৩/৪ মাস যখনই মব জাস্টিসের খবর পাওয়া গেছে সেখানেই আসামি গ্রেপ্তার করা হয়েছে। কোনো আসামি আর বের হতে পারেনি।’

রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশে চলমান উন্নয়নের ধারা টেকসই করতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা যদি প্রকৃতিকে ধ্বংস করি, প্রকৃতিও আমাদের রক্ষা করবে না।’ তিনি বলেন, ‘ঢাকা শহর ও আশপাশের এলাকার বায়ুদূষণ, শব্দদূষণ ও ধুলাবালির ভয়াবহতা রোধে আমাদের এখনই ব্যবস্থা নিতে হবে। গাছ লাগানো এই পরিবর্তনের পথের প্রথম ধাপ। শুধু চারাগাছ লাগালেই হবে না, তা রক্ষা করাও আমাদের দায়িত্ব।’

উপদেষ্টা আরও বলেন, ঢাকা শহরের বায়ুদূষণ নিয়ন্ত্রণে সাভার ও আশপাশের এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা নিষিদ্ধ ঘোষণা করা হবে। উপদেষ্টা তাঁর বক্তব্যে ক্ষতিকর পলিথিন ও সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার রোধে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, যেখানে-সেখানে বর্জ্য পোড়ানো যাবে না। শব্দদূষণ রোধে তিনি গাড়ির হর্ন না বাজাতে ড্রাইভারদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শুধু গাছ লাগানোর মধ্যে সীমাবদ্ধ নয়, পরিবেশ ও প্রতিবেশ রক্ষার সকল কাজে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। 

অনুষ্ঠানে ঢাকা বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর