কারখানা মালিকরা শ্রমিকদের কালো তালিকাভুক্ত করতে পারবে না: উপদেষ্টা সাখাওয়াত

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৮:৫২ পিএম

কোনো শ্রমিককে কারখানার মালিক কালো তালিকাভুক্ত করতে পারবে না মর্মে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। শনিবার বিকেলে সাভারের গেন্ডা বালু মাঠে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ পালন উপলক্ষে আয়োজিত শহীদদের স্মরণে শ্রমিক সমাবেশে তিনি এ কথা বলেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আরও বলেন, ‘প্রতিটি কারখানায় ট্রেড ইউনিয়ন করার অধিকার রয়েছে। কারখানায় কমপক্ষে ৫টি করে ট্রেড ইউনিয়ন করবে। পরে সিবিআই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিরাই সরকারের সাথে শ্রমিকদের সুযোগ–সুবিধা নিয়ে আলাপ করবে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুর্শিদ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার, মৎস্য ও প্রাণিসম্পদ সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, কলকারখানা অধিদপ্তর, বিজিএমইএ সভাপতিসহ কর্মকর্তারা। 

মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাবে সে অনুযায়ী তাদের ব্যবসা বা বাড়ি করার জন্য সরকার ঋণ দিতে চায় বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূর। মঙ্গলবার সকালে...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর