সরকার-ইসি যেভাবে চাইবে নির্বাচনে সেভাবে কাজ করবে র‍্যাব: মহাপরিচালক

আপডেট : ১১ আগস্ট ২০২৫, ০৯:৪৭ পিএম

র‍্যাব থাকবে কি থাকবে না সে বিষয নিয়ে এই মূহুর্তে ভাবছে না বাহিনীটি। তবে, আগামী নির্বাচনে সরকার ও নির্বাচন কমিশন যেভাবে চাইবে র‍্যাব সেভাবে কাজ করবে বলে জানিয়েছেন র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। 

আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে ক্রেতা ও বিক্রেতার মাঝে অবৈধ পলিথিন ব্যবহার সম্পর্কে জনচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

এসময় র‍্যাবের মহাপরিচালক জানান, নির্বাচনে যেকোন ধরণের নাশকতা এড়াতে র‍্যাব প্রস্তুত রয়েছে।

এ কে এম শহিদুর রহমান বলেন, ‘থানা থেকে লুণ্ঠিত হওয়া অস্ত্র উদ্ধারে কাজ করছে র‍্যাব। নির্বাচনের আগেই লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের আশা করছেন বলেও জানান র‍্যাব মহাপরিচালক। 

এছাড়া, নিষিদ্ধ পলিথিন উৎপাদন, পরিবহন ও বিপণন বন্ধে কাজ চলমান আছে বলে জানান র‍্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান।

র‍্যাবের মহাপরিচালক বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, দেশের যে পরিস্থিতি দরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতি যতটুকু নিয়ন্ত্রণে রাখা দরকার, আমরা সেটা করতে সক্ষম হবো।’

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্থানীয় নির্বাচন আগামী বছরের জানুয়ারিতে শুরু হতে পারে বলে ধারণা দিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। আজ নির্বাচন কমিশনে সাংবাদিকদের তিনি এ জানান।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর