সাদা পাথর লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিট, শুনানি রোববার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ১২:৫৬ পিএম

সিলেটের ভোলাগঞ্জ থেকে সাদা পাথর লুটের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হাইকোর্টে করা রিটের শুনানি আগামী রোববার অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার রিটটি উপস্থাপন করা হলে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন বেঞ্চ শুনানির দিন ধার্য করে আদেশ দেন।

এরআগে, গতকাল বুধাবার সুপ্রিম কোর্টের আইনজীবী মীর একেএম নূরুন নবী সাদা পাথর লুটের ঘটনায় এ রিট আবেদন করেন।

রিটে দায়ীদের বিরুদ্ধে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নিতে এবং সেখানে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েনের নির্দেশনাও চাওয়া হয়েছে।

একই সাথে সাদা পাথর লুটের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তার ব্যাখ্যা চেয়ে রুল জারিরও আবেদন করা হয় রিটে।

এদিকে, সাদা পাথর পর্যটন কেন্দ্রকে আগের অবস্থানে ফিরিয়ে আনতে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী।

উল্লেখ্য, গত ১ বছর ধরে সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে সাদা পাথর পর্যটন কেন্দ্র ও গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বিপুল পরিমাণে পাথর উত্তোলন করা হয়।

নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেছেন, সংস্কৃতি আমাদের জাতীয় অর্থনীতির সঙ্গে জড়িত। চিত্রশিল্পীদের ভালো বাজার রয়েছে। তবে মানুষ আনন্দের জন্যও ছবি আঁকে।
সুসংহত গণতন্ত্র রক্ষার স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র রক্ষাই সবচেয়ে বড় দায়িত্ব উল্লেখ করে, সংসদকে কার্যকর করার জন্য সরকার ও বিরোধী...
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম সিলেট সফরে এসে নাগরিক সংবর্ধনা পেয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে মঙ্গলবার সিলেট সিটি করপোরেশনের আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করেছেন বিএনপির জেলা ও...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর