ভূমিদস্যুদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৩:২৩ পিএম

ভূমিদস্যুদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ মঙ্গলবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝাউবাড়ি ব্রিজ এলাকায় শুভাঢ্যা খালের পুনঃখনন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ভৌগলিক দিক থেকে শুভাঢ্যা খালের গুরুত্ব অনেক, এর রক্ষণাবেক্ষণে এলাকাবাসীকে সচেতন হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ভূমিদস্যুদের এক বিন্দু ছাড় দেওয়া হবে না।’

শুভাঢ্যা খাল দখল ও দূষণ থেকে মুক্ত করে দুই পারে ১৪ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণসহ স্বচ্ছ পানি প্রবাহ তৈরি করতে ৩১৭ কোটি টাকা ব্যয়ে শুভেচ্ছা খাল পুনর খনন প্রকল্প বাস্তবায়ন করছে পানি উন্নয়ন বোর্ড। এরই মধ্যে প্রকল্পের ৭ কিলোমিটার অংশ ক্ষনন কাজ শেষ হয়েছে। বাকি কাজ সেনাবাহিনীর মাধ্যমে শেষ করা হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পরিচালক মোস্তফা খান, ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ ও প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট জেনারেল শাহাদাত হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রথমবারের মতো ‘দুর্গাপূজা বিশেষ বাস সার্ভিস’ পরিচালনা করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। আজ বৃহস্পতিবার বিকেলে বিআরটিসি জনসংযোগ কর্মকর্তা মোস্তাকিম ভূঞা এক সংবাদ বিজ্ঞপ্তিতে...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ৪৩৬ নিরাপদে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। আজ শনিবার বিকেল ৩টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।
ট্রেনের অনলাইন টিকিট সাধারণ যাত্রীদের জন্য উন্মুক্ত হওয়ার একদিন আগেই তা ব্লক করে সহজ ডট কমের কর্মীরা। ইনডিপেনডেন্ট টেলিভিশনে এমন সংবাদ প্রচারের পর নড়েচড়ে বসেছে রেলওয়ে। ট্রেন টিকিট ব্লক করে...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড নামের ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর বিকেল সাড়ে ৫টার...
কুড়িগ্রামের রৌমারীতে মালবাহী ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সায়েদাবাদ বাজারের পাশে এ দুর্ঘটনা ঘটে।  রৌমারী থানার ওসি কাউসার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর