গুলি না করায় বরখাস্তের হুমকি দেওয়া হয়, ট্রাইব্যুনালে এসআই

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩১ পিএম

আন্দোলনকারীদের মারতে গুলি না চালানোয় চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়েছিল বলে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছেন পুলিশের এক এসআই। এছাড়া প্রমাণ ধামাচাপা দিতে অস্ত্রাগার থেকে ইস্যু করা গুলি ব্যবহার না করে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সরবরাহ করা বাড়তি গুলি ছাত্রজনতার ওপর ব্যবহার করা হয় বলেও জানান তিনি। শেখ হাসিনার মামলার সাক্ষ্যে এসব তথ্য উঠে আসে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ পর্যায়ে। এখন পর্যন্ত সাক্ষ্য দেওয়া ৩৯ জনের মধ্যে সোমবার এসআই আশরাফুল ট্রাইবুনালকে জানান, ডিএমপি কমিশনার হাবিবুরের নির্দেশে কীভাবে এডিসি এসি ও কনস্টেবলরা নিবির্চারে গুলি করেছিল আন্দোলকারীদের ওপর।

এসআই আশরাফুল বলেন, গত বছরের ৫ আগস্ট চানখারপুলে এডিসি আক্তারুল ইসলাম প্রথমে পুলিশ সদস্যদের সাথে থাকা পিস্তল এবং চায়নিজ রাইফেল ব্যবহার করে গুলির নির্দেশ দেন। তখন সাক্ষী এসআই আশরাফুল তা না করলে অকথ্য ভাষায় গালাগালি ও চাকরিচ্যুতির হুমকি দেন। এসময় কনস্টেবল নাসিরুল, সুজন ও ইমাজ ছাত্র জনতার ওপর সরাসরি গুলি করে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়ে। পরে নাজিমুদ্দিন রোডের বিভিন্ন গলিতে ঢুকেও গুলি চালায় পুলিশ। 

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ‘গুলি করতে না চাইলে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং হুমকি দেওয়া হয় তোরা চাকরি কীভাবে করিস দেখব। তোরা রেশন, বেতন পাস গুলি করবি না কেন? তোদের চাকরি খেয়ে দেব, এ ধরনের হুমকি প্রদর্শন করে এবং এডিসি আক্তারুল ইসলাম নিজে একজনের কাছ থেকে চাইনিজ রাইফেল কেরে নিয়ে আরেক জনের হাতে দেয় এবং সে গুলি করে।’

প্রমাণ লুকাতে কনস্টেবলদের নামে ইস্যুকরা গুলি ব্যবহার না করে আন্দোলনকারীদের মারতে বাড়তি গুলি ব্যবহার করা হয়। সেদিন ঘটনাস্থলে দায়িত্বরত একজন পুলিশ সদস্যের এমন তথ্য শেখ হাসিনার বিরুদ্ধে খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য বলে জানায় প্রসিকিউশন।  

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এমএইচ তামিম বলেন, ‘আজকের এই সাক্ষীতে প্রমাণিত হলো এবং প্রসিকিউশন মনে করে, পুলিশ সরকারের নির্দেশে এই ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি করেছে এবং সেই হতাহতের ঘটনা ধামাচাপা দেওয়া জন্য অতিরিক্ত গুলি এবং অস্ত্র তারা তাদের কাছে সরবরাহ করেছিল এবং রেখেছিল।’

সদ্য প্রয়াত বদরুদ্দিন উমরের জবানবন্দি শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে গ্রহণ করতে ট্রাইব্যুনালে আবেদন করার সিদ্ধান্ত নেন প্রসিকিউশন।

দুই বছরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়ায় প্রসিকিউশন সন্তুষ্ট। তবে জুলাই মানবতাবিরোধী অপরাধের অনেক মামলার তদন্তই শেষ হয়নি এখনও। দেড় বছরের বেশি সময় ধরে গ্রেপ্তার থাকলেও সুনির্দিষ্ট...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
অসদাচরণ ও ‘পলায়নের’ অভিযোগে পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে তাদের বরখাস্তের আদেশ জারি করা হয়।
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর