গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৩ পিএম

কোনো গণতান্ত্রিক আন্দোলনে অতিরিক্ত বলপ্রয়োগ করবে না আইনশৃঙ্খলা বাহিনী। তবে আন্দোলনের নামে কেউ যদি জ্বালাও-পোড়াও করে তবে তা শক্ত হাতে প্রতিহত করা হবে। 

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মন্ত্রী বলেন, বিশ্বের ইতিহাসে কোনো গণহত্যাকারী ফিরে এসে রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে পারেনি। তাই শেখ হাসিনা ও তার দলও কখনও রাজনীতিতে ফিরে আসতে পারবে না। 

সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেন, দেশে আর কখনও ফ্যাসিবাদী শক্তির উত্থান ঘটবে না। 

সম্প্রতি পশ্চিমবঙ্গের এক মন্ত্রীর বাংলাদেশ দখল করার ঘোষণার সমালোচনা করে বিএনপি মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, লাখো শহীদের রক্তে কেনা দেশ কেউ জোর করে দখল করার ধৃষ্টতা দেখালে জনগণ জবাব দেবে। 

সংবাদ সম্মেলনে বিজয়ের মাস ডিসেম্বরে বিএনপির দলীয় কর্মসূচি ঘোষণা করা হয়। ১ ডিসেম্বর সমাবেশের মাধ্যমে শুরু হবে বিজয় মাসের কর্মসূচি।  অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির...
মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার-আইএলওর বাংলাদেশ কার্যালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়। 
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে জিএসজি গ্লোবাল ডে উদযাপন...
যেকোনো সংসদ সদস্যের (এমপি) জানমালের ওপরে হামলা কঠোরভাবে দেখা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এনসিপি নেতা নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে আগুনের ঘটনায় রোববার জাতীয়  সংসদে তার...
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর