মানবতাবিরোধী মামলায় হাসিনা–কামালের বিরুদ্ধে আজ সাক্ষ্য দিচ্ছেন ৫ জন

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৫ পিএম

জুলাই অন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে ২১তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। আজ মঙ্গলবার মোট সাক্ষ্য দিচ্ছেন ৫ জন।

এই মামলায় গ্রেপ্তার থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ চলছে এই সাক্ষ্যগ্রহণ।

প্রসিকিউশন জানিয়েছে, পুলিশ কন্ট্রোল রুমের দুইজন বার্তাবাহকসহ মোট ৫ জনের সাক্ষ্য নেওয়া হচ্ছে। গতকাল সোমবার পর্যন্ত ২০ কার্যদিবসে এই মামলায় ৪৯ জন সাক্ষ্য দিয়েছেন।

এদিকে আশুলিয়ায় ৫ মরদেহের সঙ্গে জীবিত একজনকে পোড়ানোসহ সাতজনকে হত্যার মামলায়  চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ চলছে ট্রাইব্যুনাল-২ এ।

এছাড়া উওরায় জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের  মেয়র আতিকুল ইসলামসহ ২১ জনের বিরুদ্ধে ২২ অক্টোবর তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এসব মামলায় মোট ২৪ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে।

ছাত্র–জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই অভ্যুত্থান ঘিরে হামলা ও হত্যার বিচার চলছে ট্রাইব্যুনালে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
নিরাপত্তার স্বার্থে রাতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অপ্রত্যাশিত ব্যক্তিদের প্রবেশ ঠেকাতে কড়াকড়ি আরোপ করা হয়েছে। রাত ১১টা থেকে সকাল ৬টার মধ্যে সুপ্রিম কোর্টে প্রবেশের ক্ষেত্রে...
বিশ্বকাঁপানো হলি আর্টিজান বেকারির জঙ্গি হামলার কথা নিশ্চয়ই ভুলে যায়নি দেশের মানুষ। দশ বছর আগের এই ঘটনায় দণ্ডপ্রাপ্ত ৬ আসামি বেকসুর খালাসের আবেদন করেছে উচ্চ আদালতে। বিচারিক আদালত তাদের...
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৫ নভেম্বর দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে ১৩০ বারের মতো প্রতিবেদন দাখিলের জন্য সময় পেল তদন্ত...
কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ  রিসোর্টে অগ্নিকাণ্ডে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। শনিবার সকাল পৌণে সাতটার দিকে ওই রিসোর্টে আগুন লাগে। নিহতরা সবাই পর্যটক এবং ৬ জন একই পরিবারের সদস্য। গুরুতর...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘একটি দেশকে এগিয়ে নিতে হলে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের স্বার্থকে সবার আগে প্রাধান্য দিতে হবে।’ তিনি বলেন, ‘দেশের স্বার্থকে প্রাধান্য দিলেই...
সৌদি আরবের একটি মসজিদের অভ্যন্তরে ‘ব্যভিচারে’ লিপ্ত থাকার অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করার বিষয়টি আগে জানত না বাংলাদেশ সরকার। গণমাধ্যমে খবর প্রকাশের পর বিষয়টি জানতে পারে ঢাকা।...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর