জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আরও ২৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।

আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, ০৫:০৯ পিএম

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুনের খবর পাওয়া গেছে। শনিবার দুপুর সোয়া ২টার দিকে এই আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, তাদের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এছাড়াও আরও ২৬টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

কার্গো ভিলেজে সাধারণত, আমদানি ও রপ্তানির বিভিন্ন পণ্য রাখা হয়।

বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বাংলাদেশ বিমান বাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণে আনার কার্যক্রম শুরু করে।

ভয়াবহ আগুনে জ্বলছে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ। ছবি: ভিডিও থেকে সংগৃহীতএতে আরও বলা হয়, আগুনের কারণে বিমানবন্দরের সব ফ্লাইট চলাচল স্থগিত করা হয়েছে। সবাইকে নিরাপদ ও সচেতন থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে। কার্যক্রম শেষে বিস্তারিত রিপোর্ট প্রদান করা হবে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এ পরিস্থিতিতে রিয়াদ থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সিলেট ওসমানী বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ হলেও ১৬ ডিসেম্বর অপারেশন শুরুর পরিকল্পনা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে পরিচালনা ও গ্রাউন্ড...
বৈরী আবহাওয়ার কারণে মঙ্গলবার ঢাকা–চট্টগ্রাম রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে উড়োজাহাজ চলাচল সংস্থাগুলো। একই কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি তিনটি যাত্রীবাহী ফ্লাইট।
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর আগেই শুরু হচ্ছে ঋণের কিস্তি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচককে এ বছরের মধ্যে কিস্তির দুই হাজার ২০০ কোটি টাকা দিতে হবে জাপান...
নভোএয়ারের ঢাকা–কক্সবাজার রুটের একটি উড়োজাহাজের ল্যান্ডিং গিয়ারে জটিলতা দেখা দেওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার রাতে উড্ডয়নের পনের মিনিট পরেই উড়োজাহাজটি...
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসে এক তরুণীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন বছর বয়সী এক শিশু আহত হয়েছে। টানা বৃষ্টির মধ্যে পাহাড়সংলগ্ন ঝুঁকিপূর্ণ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ গণভোটকে অবৈধ বলেছেন। আমরা তাকে বলতে চাই, গণভোট যদি অবৈধ হয়, তাহলে বিএনপি সরকার,...
এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস ২০২৬-এ তিনটি ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার পাশাপাশি আরও দুটি ক্যাটাগরিতে সম্মানজনক স্বীকৃতি পেয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। এর মাধ্যমে...
সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। আজ সোমবার এক বিবৃতিতে এই নৌ অবরোধের কথা জানিয়েছেন ইরান-সমর্থিত গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর