নির্বাচন পেছানোর লক্ষণ নেই, ভোটের পরই ইজতেমা: ধর্ম উপদেষ্টা 

আ ফ ম খালিদ হোসেন বলেন, আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ, পরিকল্পনা নেই। নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সাথে হাই কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে। 

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০১:২৭ পিএম

আপাতত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পেছানোর কোনো লক্ষণ নেই বলে মনে করছেন ধর্মবিষয়ক উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। তিনি জানিয়েছেন, নির্বাচনের পরই এবারের বিশ্ব ইজতেমার আয়োজন করা হবে। আজ রোববার সচিবালয়ে নিজ দপ্তরে তাবলিগের বিবদমান দুইপক্ষের সঙ্গে বৈঠক শেষে উপদেষ্টা এ কথা জানান।

উপদেষ্টা বলেন, তাবলীগ জামাতের দুই গ্রুপ নিয়ে আসন্ন ইজতেমা নিয়ে আলোচনা করেছি। নির্বাচনের আমেজ শুরু হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী এ সময় নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবে। সিদ্ধান্ত নিয়েছি ইজতেমা নির্বাচনের পর হবে। নির্বাচনের পর সুবিধাজনক সময়ে হবে ইজতেমা। তাবলীগ জামাতের দু পক্ষই এতে সম্মতি দিয়েছে।

আ ফ ম খালিদ হোসেন বলেন, আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ, পরিকল্পনা নেই। নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। রাজনৈতিক দলগুলোর সাথে হাই কমান্ডের সার্বক্ষণিক যোগাযোগ হচ্ছে। সুষ্ঠু অবাধ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অব্যাহত আছে। 

এনিসিপির জুলাই সনদে সই না করা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আলোচনা অব্যাহত আছে। দরজা বন্ধ থাকলেও খুলতে বেশি সময় লাগবে না। আমাদের নিয়ত সহিহ-পরিশুদ্ধ, অতএব একটি অবাধ-সুষ্ঠু-উৎসবমুখর নির্বাচনের দিকে এগোচ্ছি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি, রাজনৈতিক দলগুলোর সাথে সুসম্পর্ক আছে।

উপদেষ্টা বলেন, ড. জাকির নায়েককে যারা আনতে চান তাদের একটি দল দেখা করেছিল। তাদের জানিয়েছি এটি ধর্ম মন্ত্রণালয়ের বিষয় নয়, পররাষ্ট্র এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়।  বিদেশি মেহমান আসলে সে বিষয়টি দেখভাল করে স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। এখানে ধর্ম উপদেষ্টার পছন্দ-অপছন্দ বড় কথা নয়।

টঙ্গীর তুরাগ নদের তীরে দুই পর্বে বিশ্ব ইজতেমা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে সরকার। নির্ধারিত সূচি অনুযায়ী, প্রথম পর্ব আগামী ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।...
স্থানীয় সরকার নির্বাচন
স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। দেশে এখন মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৭ লাখ  ৭৭ হাজার ৬৪৩ জন। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে...
চলতি বছরই দেশে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য...
বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে অনুষ্ঠিত দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। কেন ভোট দেননি, এ প্রসঙ্গে ৩টি কারণে দেখিয়েছেন তিনি।
কিশোরগঞ্জে চাঁদা না দেওয়ায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ে এক প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। কার্যালয়ের জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি, সাধারণ সম্পাদকসহ চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ...
দেশীয় কাপড়ের চাহিদার প্রায় ৭০ ভাগ উৎপাদন হয় নরসিংদীর কারখানাগুলোতে। তীব্র গ্যাস সংকটে উৎপাদন বন্ধ জেলার ৩ শতাধিক কারখানায়। এতে বিপাকে পড়েছেন মালিক ও শ্রমিকেরা। তীব্র গ্যাস সংকটে বিকল্প জ্বালানি...
রাজধানী ঢাকার জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত রাস্তায় কোনো হকার বসতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মোঃ আব্দুস সালাম। 
বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সাধারণ ক্রেতা ও ভোক্তাদের মধ্যে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও ক্ষোভ। তবে বিক্রেতারা বলছেন, এখনো আগের দামেই বিক্রি হচ্ছে সয়াবিন তেল। বাজারে নতুন তেল আসলে...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর