সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরবে সেনাবাহিনী: সেনা সদর

সুষ্ঠু নির্বাচনের পর সেনা সদস্যরা ব্যারাকে ফিরবেন বলে জানিয়েছেন সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। দীর্ঘদিন মাঠে থাকার কারণে সেনা সদস্যদের প্রশিক্ষণ ব্যাহত হচ্ছে বলে জানান তিনি। গুমের অভিযোগে অভিযুক্ত সদস্যদের বিচার সরকারের সিদ্ধান্তেই হবে বলেও জানিয়েছে সেনা সদর।

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৫:৫১ পিএম

একটি সুষ্ঠু নির্বাচনের পর ব্যারাকে ফিরবেন সেনাবাহিনীর সদস্যরা। আজ বুধবার দুপুরে চলমান কার্যক্রম নিয়ে সেনা সদরের নিয়মিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সেনা সদরের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান।

৫০ শতাংশ সেনা সদস্যকে মাঠ থেকে তুলে নেওয়া প্রসঙ্গে লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেন, ‘লম্বা সময় বাইরে থাকায় সেনা সদস্যদের ট্রেনিংসহ বিভিন্ন কার্যক্রম ব্যহত হচ্ছে। আমরা চাই, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক এবং সেনা সদস্যরা ব্যারাকে ফিরে আসুক।’ 

গুমের অভিযোগে অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রশ্নে সেনা সদরের এজি শাখার পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, ‘সেনা ও আইসিটি অ্যাক্টকে মুখোমুখি করা ঠিক হবে না। সরকারের সিদ্ধান্তেই চলবে অভিযুক্ত সেনা সদস্যদের বিচারপ্রক্রিয়া।’ 

সংবাদ সম্মেলনে মিলিটারি অপারেশনস পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন জানান, নির্বাচনকে সামনে রেখে সীমান্ত দিয়ে অস্ত্র প্রবেশ ও রাজধানীসহ দেশের বিভিন্ন যায়গায় গোলাবারুদ উদ্ধারে উদ্ভেগ প্রকাশ করে সেনা সদর। এ নিয়ে অভিযান জোরদার করার কথাও জানান তাঁরা।  

 


 

 

ঠাকুরগাঁও উপ-নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হচ্ছে না, তবে জাতীয় নির্বাচনের চেয়ে তিনগুণ ফোর্স থাকবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে আজ সোমবার বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সকাল সাড়ে ১০টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে এ বৈঠক শুরু হয়েছে। 
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর