আমন মৌসুম 

ধান ৩৪ ও সেদ্ধ চাল ৫০ টাকা দরে কিনবে সরকার

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০২:২৭ পিএম

চলতি বছর আমন মৌসুমে অভ্যন্তরীণ বাজার থেকে ৭ লাখ টন ধান ও চাল কিনবে সরকার। এর মধ্যে সাড়ে ৫০ হাজার টন ধান, ৬ লাখ টন সেদ্ধ চাল ও ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।

প্রতি কেজি আমন ধানের সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। সেদ্ধ চাল কেনা হবে ৫০ টাকা এবং আতপ চাল ৪৯ টাকা কেজি দরে। ধান ও চালের এ দাম গত বছরের তুলনায় কেজি প্রতি ৪ টাকা বেশি।

বৈঠক শেষে সংবাদ ব্রিফিং এ খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব তথ্য জানান।

খাদ্য উপদেষ্টা বলেন, ‘চলতি আমন মৌসুমে মোট ৭ লাখ খাদ্যশস্য অভ্যন্তরীণ উৎস থেকে সংগ্রহ করা হবে। এর মধ্যে সেদ্ধ চাল ৬ লাখ মেট্রিক টন, ধান ৫০ হাজার মেট্রিক টন এবং আতপ চাল ৫০ হাজার মেট্রিক টন।’

উপদেষ্টা আলী ইমাম মজুমদার আরও বলেন, ‘ধান ৩৪ টাকা, চাল প্রতি কেজি ৫০ টাকা এবং ৪৯ টাকা দামে আতপ চাল কেনা হবে।’

আগামী ২০ নভেম্বর থেকে সারাদেশে বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু করবে সরকার। এই সংগ্রহ অভিযান চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

সাধারণত খাদ্য উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠক। সভায় আমন সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সংগ্রহ মূল্য নির্ধারণ করা হয়। এই কমিটিতে অর্থ, বাণিজ্য, কৃষিসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা ও সচিবরা সদস্য হিসেবে রয়েছেন।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
মা ইলিশ রক্ষায় বুধবার মধ্যরাত থেকে শুরু হয়েছে ২২ দিনের নিষেধাজ্ঞা। এই সময়ে সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত ও বাজারজাত করা নিষিদ্ধ থাকছে। ইলিশের অভয়াশ্রম ৬ জেলাসহ মোট ৩৮টি জেলায় সব ধরনের মাছ ধরায়...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে অপপ্রচার হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর