প্রেস সচিবের বক্তব্যের প্রতিবাদ প্রেস ক্লাব অব ইন্ডিয়ার

আপডেট : ১১ নভেম্বর ২০২৫, ১১:৪৮ পিএম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে প্রেস ক্লাব অব ইন্ডিয়া। মঙ্গলবার সংগঠনটির সেক্রেটারি জেনারেল নিরজ ঠাকুরের সই করা এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্র শফিকুল আলম ২০২৫ সালের ১১ নভেম্বর তাঁর ফেসবুক পোস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নেওয়া ভারতসহ বিভিন্ন বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের “পশ্চিমা সাংবাদিক ও তাদের ভারতীয় চাটুকার সহযোগী” বলে উল্লেখ করেছেন।

প্রেস ক্লাব অব ইন্ডিয়া বিবৃতিতে জানায়, একজন সাবেক সাংবাদিক হিসেবে শফিকুল আলমের এমন মন্তব্য বিশেষভাবে নিন্দনীয়। দায়িত্বশীল গণমাধ্যমের পেশাদার সাংবাদিকদের ‘চাটুকার’ বলে আখ্যায়িত করা একজন সরকারি মুখপাত্রের কাছ থেকে মোটেও প্রত্যাশিত নয়।

সংগঠনটি শফিকুল আলমের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে তাঁর কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছে।

অপতথ্য, গুজব আগামীর সাংবাদিকতার জন্য বড় হুমকি বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী। শুক্রবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন সদস্য বরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট বুকিং নিয়ে নতুন গাইডলাইন দিয়েছে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)। মঙ্গলবার এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। আইভ্যাক জানিয়েছে, পরবর্তী দুই সপ্তাহের...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর