নির্বাচন শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সহযোগিতা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।’

আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৫৫ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সশস্ত্র বাহিনীর সর্বাত্মক সহযোগিতাও চেয়েছেন তিনি।

শুক্রবার বিকেলে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে এ সহযোগিতা চেয়েঠছেন তিনি।  

অনুষ্ঠানে তিন বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও যোগ দেন দেশের বিচারপতি, রাজনীতিবিদ, বিদেশি কূটনীতিক, সাংবাদিক ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা।

বিকেল ৪টার পর সেনাকুঞ্জে আসেন প্রধান উপদেষ্টা। এসময় তাকে স্বাগত জানান তিন বাহিনীর প্রধান।

অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্বরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রধান উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর ভূমিকার কথা উল্লেখ করতে গিয়ে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার ভাষণের পর বিকেল সাড়ে ৪টার দিকে অনুষ্ঠানস্থলে আসেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় সারা দেশে অন্তত ৬ জনের মৃত্যু হয়েছে। জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৪৮ জনে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর