জামায়াত নেতার ‘পুলিশ আমাদের কথায় উঠবে–বসবে’ বক্তব্যের নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে।

আপডেট : ২৫ নভেম্বর ২০২৫, ১০:৫৮ এএম

পুলিশ নিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য পুলিশকে তাদের পেছনে হাঁটানো ও তাদের কথায় মামলা গ্রহণ ও আসামি গ্রেপ্তারের বিষয়ে বক্তব্য দিয়েছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে। এ বক্তব্যটি বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দৃষ্টিগোচর হয়েছে।

এতে বলা হয়, ওই সম্মেলনে তাদের সাবেক সংসদ সদস্য বলেন, ‘যার যার নির্বাচনী এলাকায় প্রশাসনকে আমাদের আন্ডারে নিয়ে আসতে হবে। আমাদের কথায় উঠবে, আমাদের কথায় বসবে, আমাদের কথায় গ্রেপ্তার করবে, আমাদের কথায় মামলা করবে। পুলিশকে আপনার পেছনে পেছনে হাঁটতে হবে, থানার ওসি আপনার প্রোগ্রাম সকালে জেনে নিয়ে আপনাকে প্রটোকল দিবেন।’ যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পুলিশের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সংগঠন নিয়ে অতিমাত্রায় রাজনৈতিক বক্তব্যের শামিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ পুলিশ সংবিধান ও বিধিবদ্ধ আইনের মাধ্যমে পরিচালিত হয়। গত ১৭ বছর পুলিশের কিছু উচ্চাকাঙ্ক্ষী সদস্য বাংলাদেশ পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করে জনগণের সঙ্গে দূরত্বের ক্ষেত্র তৈরি করে। ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর পুলিশ নিরপেক্ষ ও সুচারুভাবে দায়িত্ব পালন করছে। কোনো দল ও মতের পক্ষে বা বিপক্ষে অবস্থান করে কোনো কার্যক্রম গ্রহণ করছে না। রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করে জন-আকাঙ্ক্ষার পুলিশে রূপান্তরিত হয়েছে।

এতে বলা হয়, ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশ অত্যন্ত নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করছে। কারও দলদাস হয়ে রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের সেই দিন সুদূর পরাহত। বিধিবদ্ধ আইন ও জনকল্যাণকে সামনে রেখে পুলিশ বাহিনী দায়িত্ব পালন করে শুধু জনগণের কাছে জবাবদিহিতার সংস্কৃতিতে বিশ্বাস রাখে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন রাজনৈতিক নেতাদের এমন উচ্চাকাঙ্ক্ষা মূলক ও পুলিশের জন্য হেয় প্রতিপন্ন হয় এমন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। 

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করতে চান না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর...
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাতীয় মানবাধিকার কমিশন-সংক্রান্ত প্রস্তাবিত বিলের প্রতিবাদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক বর্জন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গুমের শিকার হয়েছেন এমন প্রতিটি ব্যক্তি বিচার পাবেন বলে আশ্বস্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি জানান, সরকার এমন আইন করছে যেখানে গুমের শিকার প্রতিটি ভিকটিম বিচার পাবে। আজ শনিবার...
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মচারীদের যাতায়াতের সুবিধার্থে বিআরটিসির বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রাথমিকভাবে তিনটি বাস দিয়ে এ পরিবহনসেবা চালু হলো।
চাঁদপুরের মতলব উত্তর থানায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৮ ট্রান্সফর্মার চুরির ঘটনা ঘটেছে। সবগুলো ঘটনার পর মামলার জন্য পল্লী বিদ্যুৎ অফিসের কর্মকর্তা আবেদন জানিয়েছেন। তবে এর মধ্যে ২২টি ট্রান্সফর্মার...
ইরানের একটি বিয়ের অনুষ্ঠানে বোমা হামলায় পাঁচজন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিরিক কাউন্টির এ ঘটনায় যুক্তরাষ্ট্রকে দায় দিয়েছে ইরান। আল জাজিরা আজ বুধবার জানিয়েছে এ খবর।
বগুড়ার শেরপুরে বিকল হয়ে পড়া একটি কাঠবোঝাই ট্রাক মেরামত করার সময় অজ্ঞাত যানবাহনের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর