এনআইডিতে কী পরিবর্তন করা যাবে, আর কী যাবে না– জানালো ইসি

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:২৬ পিএম

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোন কোন তথ্য পরিবর্তন করা যাবে আর কোনটা করা যাবে না, সেগুলো নির্দিষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার নির্বাচন কমিশনে ব্রিফিংয়ে এসব কথা জানান ইসি সচিব আখতার আহমেদ। এ সময় তিনি আরও জানান, প্রবাসী ভোটার হওয়ার সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়েছে কমিশন।

সোমবার দুপুরে নির্বাচন কমিশনে নিয়মিত ব্রিফিং করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি জানান, জাতীয় পরিচয়পত্রে ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, বাবা-মায়ের নামসহ ৭টি তথ্য আপাতত সংশোধন করা যাবে না।

আখতার আহমেদ বলেন, ‘সংশ্লিষ্ট ভোটারের নাম, বাবার নাম, মায়ের নাম, পেশা, জন্ম তারিখ, ভোটার ঠিকানা এবং ছবি—এই ৭টা ফিল্ড এই মুহূর্তে পরিবর্তন করা যাবে না।’

তবে, স্বামী বা স্ত্রীর নাম, বৈবাহিক অবস্থা, জরুরি প্রয়োজনে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ ও ফোন নম্বরসহ কয়েকটি তথ্য পরিবর্তন করা যাবে বলে জানান সচিব।

আখতার আহমেদ বলেন, ‘শিক্ষাগত যোগ্যতা, প্রযোজ্য ক্ষেত্রে ধর্ম, প্রতিবন্ধকতার ধরণ, ফোন নম্বর, বিশেষ করে টেলিফোন নম্বরের বিষয়টা এসেছে আয়করের সাথে। অনেকেই সমস্যা ফেজ করছেন যে, তারা যে নম্বরটা ব্যবহার করেছেন এনআইডিতে, সেটা রেসপনসিভ না।’

এদিকে, প্রবাসীদের ভোটার নিবন্ধনের সময়সীমা আরও এক সপ্তাহ বাড়িয়ে ২৫ ডিসেম্বর নির্ধারণ করা হয়েছে। তবে, ভোটার তালিকা চূড়ান্ত করার আগে ৭টি তথ্য পরিবর্তন করা যাবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেবে কমিশন।

পাঁচটি ধাপে হবে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এরমধ্যে প্রথম ধাপের ভোট হবে আগামী বছরের ২১ জানুয়ারি। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান নির্বাচন কমিশনার...
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন কবে থেকে শুরু হবে এবং কোন ধাপ কবে হবে, তা আগামী সোমবার জানাবে নির্বাচন কমিশন (ইসি)।
রেলের ই-টিকিট কিনতে গিয়ে দেশের নাগরিকের তথ্য চলে যাচ্ছে দেশের বাইরে। এতে আর্থিক প্রতারণা এবং সাইবার অপরাধের ঝুঁকিতে সামরিক ও গোয়েন্দার বাহিনীর সদস্য সহ ৮৫ লাখ মানুষের তথ্য। যা ডার্ক ওয়েবে ছড়িয়ে...
ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন (ইসি) সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর