মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে ২০ লাখ, আহতরা ৫

প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা করে ও আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।’

আপডেট : ১২ ডিসেম্বর ২০২৫, ০৮:২২ এএম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত ও আহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষেদের সাপ্তাহিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘উপদেষ্টা পরিষদের সভায় মাইলস্টোন ট্র্যাজেডিতে যারা মারা গেছে তাদের মধ্যে ৩৬ জনকে ২০ লাখ টাকা করে ও আহতদের ৫ লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত হয়।’

তিনি আরও জানান, যেসব আহত ব্যক্তির দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন, তাদের সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে। এ জন্য আহতদের চিকিৎসা নিশ্চিত করতে নিবন্ধন কার্ড প্রদান করা হবে।

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাদলা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. শাহেদ আহম্মেদ এবং কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার...
সেপ্টেম্বর মাসে দেশে ৪৪২টি সড়ক দুর্ঘটনায় ৪২৩ জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৬৭৪ জন। নিহতদের মধ্যে ৭৩ জন নারী ও ৬১ জন শিশু। মোট নিহতের ৩২ দশমিক ৮৬ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায় মারা...
বাসাবাড়িতে রান্নার গ্যাস এখন বড় ঝুঁকি হয়ে উঠছে। পাইপলাইনে লিকেজ থেকে ঘরে গ্যাস জমে ঘটছে বিস্ফোরণ। কিছু বুঝে ওঠার আগেই মারা যাচ্ছে পরিবারের একাধিক সদস্য। ফায়ার সার্ভিসের হিসাবে, ২০২৪ সালে গ্যাস...
টেলিভিশনের পর্দায় কিংবা খবরের পাতায় প্রতিদিনই চোখে পড়ে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংবাদ। দুর্ঘটনা শুধু একজন মানুষের প্রাণই কেড়ে নেয় না, মুহূর্তেই বদলে দেয় একটি পরিবারের পুরো জীবন।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর