মেট্রোর সেবায় ভ্যাট অব্যাহতির সুবিধা আগামী ৩০ জুন পর্যন্ত

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। 

 

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত থাকবে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

এনবিআরের আদেশে বলা হয়, সরকার জনগুরুত্ব বিবেচনায় এবং পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক গণপরিবহন মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করার উদ্দেশে এ সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়, মেট্রোরেল সেবার ওপর মূল্য সংযোজন করের বিদ্যমান অব্যাহতি চালু রাখার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সুপারিশের প্রেক্ষিতে জনস্বার্থে এ অব্যাহতির মেয়াদ আগামী ৩০ জুন, ২০২৬ পর্যন্ত  বৃদ্ধি করা হয়েছে। 

এরআগে গত জানুয়ারিতে মেট্রোরেলের টিকিটের ওপর ভ্যাট অব্যাহতি সুবিধা আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এনবিআর, সে হিসাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই অব্যাহতি থাকবে। নতুন করে এ বিষয়ে আবার সিদ্ধান্ত নিল সরকার।

ভ্যাট আইন অনুযায়ী, যেকোনো শীতাতপনিয়ন্ত্রিত রেলের টিকিটে ১৫ শতাংশ ভ্যাট আরোপের বিধান আছে। মেট্রোরেল পুরোপুরি শীতাতপনিয়ন্ত্রিত এবং গণপরিবহন। তবে মেট্রোরেল চালুর পর শুরু থেকেই এর মালিক কোম্পানি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অনুরোধে এ সেবার ওপর ভ্যাট আরোপ করা হয়নি।

মেট্রোরেলে ভ্যাট অব্যাহতি থাকায় যাত্রীদের ভাড়া তুলনামূলকভাবে কম থাকবে এবং নগরবাসীর মধ্যে গণপরিবহন ব্যবহারে আগ্রহ আরও বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত একনেকের সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও...
অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।
অর্থনীতিকে গতিশীল করার পাশাপাশি কর্মসংস্থান বৃদ্ধিসহ সরকার ৫টি বিষয় সামনে রেখে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। শনিবার বিকেলে পরিকল্পনা...
দেশে খাবারের দোকান দিতে ১৩টির বেশি প্রতিষ্ঠান থেকে অনুমতি নিতে হয়। এর সাথে নতুন করে যুক্ত হচ্ছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অনুমোদন। এখন থেকে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও বিক্রিতে তাদের অনুমতি লাগবে।...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর