এনবিআর সংস্কার আন্দোলনে জড়িত ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ পিএম

অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআ)  সংস্কারের বিরুদ্ধে আন্দোলনের দায়ে দেওয়া ২১ কর্মকর্তার শাস্তি প্রত্যাহার করা হয়েছে। আজ রোববার প্রজ্ঞাপন জারি করে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ-আইআরডি।

এর আগে আন্দোলনে জড়িত ২৪ কর্মকর্তার শাস্তি মওকুফের উদ্যোগ নেওয়া হয়েছিল। তাদের মধ্যে আয়কর ক্যাডারের ১৪ জন এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ক্যাডারের ১০ কর্মকর্তা শাস্তি মওকুফ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেছেন।

এনবিআর সূত্রে জানা যায়, এখন পর্যন্ত তাদের মধ্যে ২১ জনের শাস্তি প্রত্যাহার করা হয়েছে। রোববার সকাল পর্যন্ত ১০ জনের শাস্তি প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে ২০২৫ সালের মে মাসে এনবিআরকে দুটি পৃথক বিভাগে ভাগ করার উদ্যোগের বিরোধিতা করে আন্দোলনে নামেন কর্মকর্তারা। আন্দোলনের কারণে কয়েকজনকে সাময়িক বরখাস্ত এবং পরে লঘুদণ্ড দেওয়া হয়।

মজুরি বৃদ্ধির আন্দোলনে সহিংসতা, ভাঙচুর ও কাজে ব্যাঘাতের খবরে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক শ্রম সংস্থার-আইএলওর বাংলাদেশ কার্যালয়। বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি এ উদ্বেগ জানায়। 
জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে সরকারের সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওয়ায়েদ। আজ মঙ্গলবার সকালে রাজধানীর ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে জিএসজি গ্লোবাল ডে উদযাপন...
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে গঠিত কমিটির কাজের সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেছে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশা। এতে দুই শিশুসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন।
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয়দের সহযোগিতা চেয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। আজ শুক্রবার গোপালগঞ্জ শহরের সার্কিট হাউসে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সভায় অংশ নিয়ে তিনি...
বিশ্বের শেয়ারবাজারে ইতিহাস গড়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান অ্যানথ্রপিক। সাধারণ বিনিয়োগকারীদের মাধ্যমে প্রতিষ্ঠানটির সংগৃহীত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে  ৮১ দশমিক ৩ বিলিয়ন ডলার। এতে কোম্পানিটির...
কুষ্টিয়ার মজমপুর রেলগেট এলাকায় কুড়িয়ে পাওয়া ককটেলসদৃশ বস্তুর বিস্ফোরণে দুই ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার বিকেল ৩টার দিকে একটি ভাঙারির দোকানে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর