সবচেয়ে বেশি ঘুষ লেনদেন নোয়াখালীতে, কম চাঁপাইনবাবগঞ্জে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:১২ পিএম

গত এক বছরে ঘুষ লেনদেনে শীর্ষে আছে নোয়াখালী জেলা। যেখানে ৫৭ দশমিক ১৭ শতাংশ নাগরিক সরকারি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে কুমিল্লা জেলা।

বুধবার দুপুরে ‘সিটিজেন পারসেপশন সার্ভে (সিপিএস) ২০২৫’ শীর্ষক এই জরিপের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।

গত ফেব্রুয়ারি মাসে দেশের ৬৪ জেলার ৪৫ হাজার ৮৮৮টি থানার ১৮ বছর ও তার বেশি বয়সের ৮৪ হাজার ৮০৭ জন নারী-পুরুষের ওপর জরিপ চালিয়ে এ তথ্য পাওয়া গেছে।

অন্যদিকে, কিছু জেলায় ঘুষের হার তুলনামূলক কম দেখা গেছে। সবচেয়ে কম ঘুষ দেওয়ার জেলা হিসেবে সবার ওপরে আছে চাঁপাইনবাবগঞ্জ। সেখানে এই হার ১০ দশমিক ৪৯ শতাংশ।

এ ছাড়া মাগুরায় ১৩ দশমিক ৯৮ শতাংশ, লালমনিরহাটে ১৪ দশমিক ৫০ শতাংশ ও গাজীপুরে ১৫ দশমিক ২৪ শতাংশ নাগরিক ঘুষ দেওয়ার কথা জানিয়েছেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির সব মামলার অগ্রগতি দ্রুত দৃশ্যমান হবে বলে জানিয়েছেন দুদক মহাপরিচালক। তিনি বলেন, এ বিষয়ে দুদকসহ যৌথ তদন্ত দল কাজ করছে। 
দুর্নীতি দমন কমিশন (দুদক) অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এবং তার স্ত্রী জাকিয়া পারভীনের পৃথক সম্পদ বিবরণী দাখিলের নির্দেশ দিয়ে নোটিশ জারির সিদ্ধান্ত নিয়েছে।...
কোনো চাপ, টার্গেট বা পক্ষপাতিত্ব নয়, নিয়ম মেনেই সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক। দুদকে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন দুদক সচিব সাইদুর রহমান...
ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টি- এনসিপি'র মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে এবার ১১ হাজার কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ এনেছে দুর্নীতি...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর