দুদক সচিবের ব্রিফিং

শেখ হাসিনাসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন

আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ পিএম

দেশে-বিদেশে এ পর্যন্ত শেখ হাসিনা পরিবারের ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ জব্দ করেছে দুদক। মঙ্গলবার বিকেলে সংস্থাটির সচিব জানান, নতুন করে আমেরিকায় সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজ মেলায় তথ্য চেয়ে চিঠি পাঠানো হয়েছে। 

এসব দুর্নীতির মামলার বিচার নিশ্চিতে শেখ হাসিনা ও ব্রিটিশ এমপি টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ ৪ জনের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক।

গণঅভ্যুত্থানের পর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের বিরুদ্ধে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগের অনুসন্ধানে নামে দুদক। সংস্থাটির দুর্নীতির তালিকায় থাকা অবৈধ প্লট গ্রহণ, রূপপুর প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুট করে ৩০০ মিলিয়ন ডলার পাচার, শেখ মুজিবের জন্ম শতবার্ষিকীতে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতিসাধন, ৮ প্রকল্প থেকে ২১ হাজার কোটি টাকা আত্মসাৎ, সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন কেলেঙ্কারির মাধ্যমে ১৫ বছরে দুর্নীতির হাজারো অভিযোগ জমা পড়ে।

শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল ও টিউলিপ রেজওয়ানা সিদ্দিকসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ২৪টি মামলা দায়ের এবং ৭টি মামলার চার্জশিট দাখিল করেছে দুদক। দেশে-বিদেশে জব্দ করা হয়েছে ১ হাজার ৬২ কোটি টাকার সম্পদ। সচিব বলেন, তথ্য-প্রমাণের মাধ্যমে আদালতে শেখ পরিবারের দুর্নীতির বিচার নিশ্চিত করতে চায় দুদক।

দুর্নীতি দমন কমিশনের সচিব সাইদুর রহমান খান বলেন, ‘শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুদকে এ পর্যন্ত মোট ২৪টি মামলা রুজু করা হয়েছে। এরমধ্যে ১৭টি মামলা তদন্তের অধীন রয়েছে। ৭টি মামলার চার্জশিট দাখিল করা হয়েছে। এছাড়া, ৬টি মামলার রায় হয়েছে। অস্থাবর সম্পত্তির মধ্যে ১৫৬টি ব্যাংকে এক হাজার ৪৫ কোটি ২৫ লাখ টাকা রয়েছে, যেটি আমরা জব্দ করেছি। ইমিগ্রেশন ব্লক করা হয়েছে ১৫টি। আমরা ৪ জনের নামে রেড নোটিশের আবেদন পাঠিয়েছি– শেখ হাসিনা, সায়মা ওয়াজেদ পুতুল, সজীব ওয়াজেদ জয় ও  টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধে।’

সচিব আরও বলেন, আমেরিকায় নতুন করে সজীব ওয়াজেদ জয়ের সম্পদের খোঁজ পাওয়া গেছে। যার ভিত্তিতে দেশটির কাছে তথ্য চেয়ে চিঠি দেওয়া হয়েছে।

সাইদুর রহমান খান বলেন, ‘যুক্তরাষ্ট্রে একটি এমএলআর প্রেরণ করেছি, যেটি সজীব ওয়াজেদ জয়ের নামে। তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে যুক্তরাষ্ট্রে তার যথেষ্ট পরিমাণে সম্পদ রয়েছে। এই তথ্যগুলো পাওয়ার জন্য আমরা এমএলআর প্রেরণ করেছি। যার উত্তর পেলে আমরা পরবর্তী কার্যক্রম হাতে নিতে পারব।’

এসব দুর্নীতির অকাট্য প্রমাণ মেলায় আসামি শেখ হাসিনা, জয়, পুতুল ও বোনের মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপের নামে ইন্টারপোলে রেড নোটিশের আবেদন করেছে দুদক।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সরকারকে চাপ দিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত নিতে বাধ্য করার সুযোগ নেই। শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্তের কথা...
ভয়ের পরিবেশ তৈরি করে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুল ছিটিয়ে দেশে আনার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের সাধারণ সভায়...
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আপিল করার কোনো সুযোগ নেই। তাই শেখ হাসিনা ফিরলেও আপিল করতে পারবেন কিনা তা নিশ্চিত নয়। আইন কর্মকর্তারা জানান, এটি বোঝা যাবে যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত...
বন্দি বিনিময় চুক্তির মাধ্যমেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। আজ মঙ্গলবার সচিবালয়ে তিনি এক ব্রিফিংয়ে এ...
দীর্ঘদিন পর আবারও নাটকের জন্য গাইলেন সংগীতশিল্পী এসআই টুটুল। ‘তুমি ছাড়া’ শিরোনামের গানটি থাকছে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন নাটক ‘প্রাণ সখিয়া’তে।  গানটির কথা লিখেছেন কবির বকুল।...
সড়কে যানজট কমাতে এবং সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ করতে চট্টগ্রাম-নাজিরহাট রেলপথে চালু হলো নতুন কমিউটার ট্রেন। মঙ্গলবার সকালে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এই ট্রেন চলাচলের উদ্বোধন করেন ভূমি ও পার্বত্য...
দেশের শীর্ষস্থানীয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘বঙ্গ’র প্রযোজনায় জনপ্রিয় গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ আসছে বহুল প্রতিক্ষীত তৃতীয় সিজন নিয়ে। আরও বড় পরিসর ও প্রতিযোগিতামূলক পরিবেশের প্রতিশ্রুতি নিয়ে...
দীর্ঘ প্রতীক্ষার পর প্রথমবারের মতো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। মঙ্গলবার দুপুর ৩টায় প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর