পাকিস্তান থেকে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩৬ পিএম

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এক বৈঠকে জেএফ-১৭ থান্ডার বহুমুখী (মাল্টিরোল) যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। মঙ্গলবার পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে পাকিস্তান-ভিত্তিক সংবাদমাধ্যম ডন।

পাকিস্তানের আইএসপিআর-এর তথ্যমতে, বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) সদর দপ্তর পরিদর্শন করেন। সেখানে তিনি পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধুর সঙ্গে একান্ত বৈঠক করেন।

বৈঠকে দুই দেশের বিমানবাহিনীর মধ্যে কৌশলগত অংশীদারিত্ব, প্রশিক্ষণ এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এর মধ্যে সবচেয়ে আলোচিত বিষয় ছিল পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান ক্রয়ের সম্ভাবনা।

জেএফ-১৭ থান্ডার একটি চতুর্থ প্রজন্মের আধুনিক বহুমুখী (মাল্টিরোল) যুদ্ধবিমান, যা চীন ও পাকিস্তান যৌথভাবে তৈরি করেছে। ডন-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৯ ও ২০২৫ সালে ভারতের সাথে সামরিক সংঘাতে এই যুদ্ধবিমানটি তার সক্ষমতা ও কার্যকরিতা প্রমাণ করেছে। 

বাংলাদেশ বিমানবাহিনীর আধুনিকায়নের অংশ হিসেবে এই যুদ্ধবিমান ক্রয়ের বিষয়টি বর্তমানে দুই দেশের উচ্চপর্যায়ে আলোচনার টেবিলে রয়েছে।

বৈঠকে এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবর সিধু বাংলাদেশ বিমানবাহিনীকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন। তিনি জানান, পাকিস্তান বিমানবাহিনীর বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশী ক্যাডেটদের জন্য প্রাথমিক পর্যায় থেকে শুরু করে উচ্চতর পর্যায়ের উড্ডয়ন প্রশিক্ষণ এবং বিশেষায়িত কোর্স চালু থাকবে।

এছাড়া, বাংলাদেশ বিমানবাহিনীর জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। সেই সাথে এই বিমানের দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ ও কারিগরি সহযোগিতার জন্য একটি পূর্ণাঙ্গ ইকোসিস্টেম গড়ে তোলারও আশ্বাস দেওয়া হয় পাকিস্তান বিমানবাহিনীর তরফ থেকে।

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান হাসান মাহমুদ খান পাকিস্তান বিমানবাহিনীর সক্ষমতার প্রশংসা করেন। তিনি বাংলাদেশ বিমানবাহিনীর পুরনো বিমানগুলোর রক্ষণাবেক্ষণ এবং দেশের আকাশসীমা সুরক্ষায় রাডার সিস্টেমকে আরও আধুনিক ও একীভূত করতে পাকিস্তানের কারিগরি সহায়তা চান।

পাকিস্তানের আইএসপিআর জানায়, এই সফর পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি পদক্ষেপ। উভয় দেশই প্রতিরক্ষা খাতে একটি দীর্ঘমেয়াদী এবং টেকসই কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলতে একমত পোষণ করেছে। 

সফরকালে বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধি দলটি পাকিস্তানের বিমানবাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও অপারেশনাল সুবিধাগুলো পরিদর্শন করেন।

শান্তিতে নোবেলজয়ী ও গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস মর্যাদাপূর্ণ ‘হিলারি রোডহ্যাম ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেয়েছেন।
মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগপ্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে সরকার। দেশটিতে ১০ হাজার বাংলাদেশি কর্মী সম্পূর্ণ বিনা খরচে নেওয়ার বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে মালয়েশিয়া। এ ছাড়া বাংলাদেশের ৩৩৮টি...
চাকরির কথা বলে রাশিয়ায় নেওয়ার পর যুদ্ধে পাঠিয়ে ২০ বাংলাদেশির মৃত্যুর ঘটনায়, মূলহোতা মিজানসহ ২ জনকে গ্রেপ্তার করেছে এসআরবি। বুধবার বাহিনীটি জানায়, জাবালে নূর, এসআর এবং টিএস নামে ৩টি প্রতিষ্ঠানের...
এখনই সৌদি আরবে সেনা পাঠানোর উদ্যোগ নেই ঢাকার। তবে মক্কা-মদিনা আক্রান্ত হলে পাশে দাঁড়াবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি আরও জানান, মধ্যপ্রাচ্য উত্তেজনায় জ্বালানি সংকট হলে তার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর