রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন করে বৈশ্বিক উদ্যোগের আহ্বান বাংলাদেশের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ০৬:২৪ পিএম

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) সাম্প্রতিক অগ্রগতির পরিপ্রেক্ষিতে রোহিঙ্গাদের মিয়ানমারে স্বেচ্ছায় ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে নতুন করে আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির আজ বৃহস্পতিবার রাজধানীর পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) বাংলাদেশ মিশনের প্রধান ড. লরা টম বন্ডে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আহ্বান জানান বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকটের কারণে সৃষ্ট মানবিক চাহিদা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের অব্যাহত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে বাংলাদেশের সঙ্গে দীর্ঘদিনের অংশীদারত্বের জন্য তিনি আইওএমকে ধন্যবাদ জানান।

সাক্ষাৎকালে উভয় পক্ষ নিয়মিত অভিবাসনের সুযোগ সম্প্রসারণ, দক্ষতা উন্নয়ন এবং মেধাভিত্তিক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা করেন।

এছাড়াও ‘ইস্টার্ন করিডোর ইনিশিয়েটিভ’, প্রত্যাবর্তনকারী অভিবাসীদের বিভিন্ন চ্যালেঞ্জ এবং জলবায়ু পরিবর্তনের কারণে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষদের সমস্যা মোকাবিলা ও জলবায়ু অভিযোজনে সহায়তার উপায় নিয়েও তারা আলোচনা করেন

ড. বন্ডে চলতি বছরের মে মাসে নিউইয়র্কে অনুষ্ঠিত দ্বিতীয় ‘ইন্টারন্যাশনাল মাইগ্রেশন রিভিউ ফোরাম’-এ বাংলাদেশের অঙ্গীকারের প্রশংসা করেন। তিনি ‘গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি অ্যান্ড রেগুলার মাইগ্রেশন’ (জিসিএম) বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশের প্রথম ‘জাতীয় কর্মপরিকল্পনা’ অনুমোদনের বিষয়টিকে স্বাগত জানান।

তিনি জানান, আইওএম বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও সম্প্রসারণ করতে প্রস্তুত। একইসাথে ,আগামী ৬ ডিসেম্বর সংস্থাটির ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে তিনি পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানান।

বহুমাত্রিক দারিদ্র্য সূচকে ভারত ও পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে বাংলাদেশ। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি ইউএনডিপির তথ্য বলছে, বর্তমানে বাংলাদেশে দারিদ্র্যের হার ১৪ দশমিক ৯ শতাংশ। এই হার ভারতের ১৬ দশমিক ৪...
আজ ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
আগামীকাল ঢাকায় বসছে বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক। রাজধানীতে আয়োজিত বৈঠকে গঙ্গা ও পদ্মার পানি বণ্টন নিয়ে তথ্য বিনিময় করবেন দুই দেশের প্রতিনিধিরা। তবে গঙ্গা চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তির...
রোহিঙ্গা জাতিগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের রায়ে দোষী সাব্যস্ত মিয়ানমার। ৭ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আসা এই রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। তবে, রায়ের পর...
জাতীয় পর্যায়ে প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ পদক ২০২৬’ পেয়েছে আকিজ এগ্রো ফিড লিমিটেড। দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, মানসম্মত প্রাণিখাদ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সদস্যরা সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
বাংলাদেশ ও জাপানের মধ্যে শিক্ষাক্ষেত্রে সম্পর্ক সম্প্রসারণ, মানবসম্পদ উন্নয়ন এবং জাপানি ভাষা শিক্ষার প্রসারের লক্ষ্যে জাপানের গিফু শোটোকু গাকুয়েন ইউনিভার্সিটি এবং টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের মধ্যে...
বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬-এ ‘সিওও অব দ্য ইয়ার’ সম্মাননা অর্জন করেছেন এসিআই কনজ্যুমার ব্র‍্যান্ডসের নির্বাহী পরিচালক ও প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) মো. কামরুল হাসান। রাজধানীর লা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর