৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিচ্ছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০৭:২০ পিএম

সৌদি আরবে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে (সৌদি আরব) গেছে। বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল; প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।’

তৌহিদ হোসেন বলেন, ‘শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। যেকোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এর উদাহরণ পৃথিবীতে প্রচুর আছে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে।’

সম্প্রতি প্রকাশিত মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট-এর একটি নিবন্ধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ‘ওয়াশিংটন পোস্ট-এ সম্প্রতি একটি নিবন্ধ এসেছে, যেখানে একটা অডিও ফাঁসের কথা বলা হচ্ছে। মার্কিন কূটনীতিক বলছেন যে অমুক দল ক্ষমতায় এসে অমুক রকম আইন করতে চাইলে আমরা তাদের ওপর এত শতাংশ কর (ট্যাক্স) আরোপ করব। এ বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। কারণ, আমরা জানি না কে আসবে আর কী হবে। আন্দাজ (স্পেকুলেট) করে তো লাভ নেই। আমরা দেখব কারা নির্বাচনে জেতে এবং ক্ষমতায় আসে। তারপর তারা কী করে, সেটা তখন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করবে।’

জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কনফারেন্স অন ইন্টারঅ্যাকশন অ্যান্ড কনফিডেন্স বিল্ডিং মেজার্স ইন এশিয়ার (সিকা) সপ্তম শীর্ষ সম্মেলনে আজ ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগের বক্তব্য চলাকালে সম্মেলন কক্ষ...
বিবৃতিতে বলা হয়, দেশ যখন সম্পূর্ণ বিপর্যয়ের দ্বারপ্রান্তে ছিল, তখন অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার বহু বছরের অর্থনৈতিক লুটপাট, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর পতন, দুর্নীতি,...
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ভিভিআইপি প্রটোকল পান, তবে অনেক বেশি ব্যক্তিগত সফর করায় সব সময় সেই সুবিধা দেওয়া সম্ভব হয় না। এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর