১৩ আসন অতি ঝুঁকিপূর্ণ, বলছে পুলিশ

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩০ পিএম

ত্রয়োদশ সংসদ নির্বাচনে পটুয়াখালী ও ঢাকাসহ ১০ জেলার ১৩টি আসন উচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে পুলিশ। এ ছাড়া মধ্যম ঝুঁকির তালিকায় আছে ৪৫টি আসন। এসব এলাকায় পাল্টাপাল্টি হামলা, সংঘাত ও নাশকতার আশঙ্কা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই ভোটের আগে-পরে থাকছে বাড়তি নজরদারি। পরিস্থিতি শান্ত রাখতে মাঠপর্যায়ে বিশেষ নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।

সম্প্রতি পটুয়াখালী-৩ আসনের দুই প্রার্থীর কর্মী-সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন বেশ কয়েকজন। গলাচিপা ও দশমিনা এলাকা নিয়ে পটুয়াখালী-৩ আসন। এখানে বিএনপির নেতৃত্বাধীন জোটের প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন বিএনপির বহিষ্কৃত নেতা হাসান মামুন। দুই নেতার পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পুরো এলাকা।

স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন বলেন, ‘৫ আগস্টের পর প্রশাসন কিছুটা দুর্বলতা প্রকাশ করছে বিভিন্ন জায়গায়। আমি তাদের বলব একটু শক্ত হতে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের ব্যাপারে সচেতন হন।’

গণঅধিকার পরিষদের প্রার্থী নুরুল হক নুর বলেন, ‘যদি প্রশাসন সঠিক পদক্ষেপ নিতে না পারে, তাহলে কিন্তু পরিস্থিতির অবনতি হবে। আগামী নির্বাচন বানচাল করার জন্য দেশি-বিদেশি অপশক্তি এই আসনের স্বতন্ত্র প্রার্থীর মতো ব্যক্তিদের ওপর ভর করছে এবং করবে।’

এদিকে পাল্টাপাল্টি বক্তব্য ও প্রার্থীর গায়ে ডিম ছোড়ার মতো ঘটনায় আলোচনায় ঢাকা-৮ আসনও। এখানে বিএনপির প্রার্থী মির্জা আব্বাস ও জামায়াতের নেতৃত্বাধীন জোটের প্রার্থী এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আইনশৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলে নেব না। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব হলো ১২ তারিখে সব সন্ত্রাসীকে দূরে রাখা। যদি দূরে রাখতে না পারে এবং তারা কেন্দ্রে আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, একজনও বাড়ি ফেরত যেতে পারবে না।’

মির্জা আব্বাস বলেন, ‘সর্বোচ্চ গালিগালাজ সহ্য করে মাটি কামড়ে আমার কর্মীদের নিয়ে পড়ে আছি। কোনো শব্দ করছি না। খেয়াল করেছেন না আপনারা? সেই মেডিকেল থেকে শুরু করে আজ পর্যন্ত ধৈর্য ধরে আছি।’

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, ‘শতভাগ নিরপেক্ষ থেকে কাজ করতে হবে। কোনো বড় দল, ছোট দল, হেভিওয়েট প্রার্থী বা লাইটওয়েট প্রার্থী নেই। সবাই সমান।’

মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের হিসাবে, জানুয়ারি মাসেই ৬৪টি নির্বাচনী সহিংসতায় আহত হয়েছেন ৫০৯ জন। আর চার জেলায় নিহত চারজন।

জাতীয় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত সেরা তরুণদের মেধা, সৃজনশীলতা ও নেতৃত্বের বিকাশে নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক সম্মেলনে পাঠাতে সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন...
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকার ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য...
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়ে বিএনপির নেতৃত্বাধীন সরকার কোনো চাপে নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ...
বাংলাদেশিদের ইউরোপের বিভিন্ন দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয়ের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশকে এখন ‘সেইফ কান্ট্রি’ (নিরাপদ দেশ) হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কমিশনার ম্যাগনাস...
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
লোডিং...

এলাকার খবর